• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, August 24, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলা, আহত ১

প্রকাশিতঃ 10/06/2025
হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলা, আহত ১
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ জুন) রাতে চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড় থেকে ফেরার পথে চৌমুহনী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা হঠাৎ করেই রাস্তার পাশে লুকিয়ে থেকে মোটরসাইকেল বহরের ওপর এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বহরে থাকা মো. সাহেদ নামের একজন আহত হন।

জানা গেছে, ঘটনার সময় আশপাশে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের হামলার সুযোগ পায়। এর আগেও চৌমুহনী খাদ্য গুদামের সামনে একই ধরনের হামলার শিকার হয় হান্নান মাসউদের প্রতিনিধিরা। বারবার এমন হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজা বলেন, বহরে থাকা মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন, সাহেদ, হাসান ও সোহেল। তাদের মধ্যে পেছনে বসা সাহেদ সবচেয়ে বেশি ইটের আঘাতে আহত হন। এ হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে দাবি, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, হামলার বিষয়টি আমার জানা নাই অথবা কোনো লিখিত অভিযোগ নাই। হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

তথ্যমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য একসঙ্গে কাজের আহ্বান

August 24, 2026

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

August 24, 2026

ডাক বিভাগে নতুন সেবা ও ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার চালু

August 24, 2026

আইনমন্ত্রীর বিবৃতি: সংবিধান সংস্কার প্রধানত বাহাত্তরের মূল সংবিধানকেই কেন্দ্র করে হবে

August 24, 2026

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ নিযুক্ত

August 23, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.