• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, April 8, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ সম্ভাবনা

প্রকাশিতঃ 28/08/2025
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্বে কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যে কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রস্তুত করেছি, এটি জানিয়ে দেব। আমি ঢাকার বাইরে থাকায় কিছুটা পিছিয়ে পড়েছি, তবে তা আমার টেবিলে রয়েছ। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন।’ এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব গতকাল একটি বৈঠকে এই কর্মপরিকল্পনা অনুমোদন করেছেন। এখন সময়ের ব্যাপার, সম্ভবত আজই আনুষ্ঠানিক ঘোষণা আসছে। একজন কমিশনার জানিয়েছেন, ‘সব কিছু চূড়ান্ত হয়ে গেছে, অনুমোদন পেয়েছে। এখন শুধু টাইপিংয়ের কাজ চলছে।’ উল্লেখ্য, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসির পক্ষ থেকে ইতোমধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, পর্যবেক্ষক নিয়োগ, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি ভিত্তিক নিবন্ধন ও পোস্টাল ব্যালটের কার্যক্রম, পাশাপাশি নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সংক্রান্ত বিষয়গুলো রোডম্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে, ইসির একজন কর্মকর্তা জানিয়েছিলেন, ‘কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে, দুই-এক দিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে।’ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সম্প্রতি জানান, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হতে পারে, যার জন্য তফসিল দুই মাস আগে ঘোষণা করা হবে। ডিসেম্বরে তফসিলের সম্ভাবনা রয়েছে। ১৮ আগস্ট, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, ‘একটি নির্বাচনী রোডম্যাপের পরিকল্পনা তৈরি করেছি, যা আমরা এই সপ্তাহে প্রকাশ করব। এটির প্রস্তুতিতে অন্তর্ভুক্ত রয়েছে সংশ্লিষ্ট সকল বিভাগীয় বিষয়াদি। ড্রাফট তৈরি করা হয়েছে এবং অনুমোদনের জন্য প্রস্তুত।’

সর্বশেষ

১৮ এপ্রিল থেকে ২০২৬ হজ ফ্লাইট শুরু হবে — ধর্মমন্ত্রী

April 7, 2026

অদূরদর্শী সিদ্ধান্তে টিকা কর্মসূচি বিঘ্নিত: ডা. মুশতাকের অভিযোগ

April 7, 2026

সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা দাবি করেছেন ডিএসসিসি প্রশাসক

April 7, 2026

সরকার-পার্টি পৃথক রাখতেই দলীয় প্রধানের পদ ছাড়লেন জোনায়েদ সাকি

April 7, 2026

ইস্তান্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গুলি: নিহত ৩, ২ হামলাকারী

April 7, 2026

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে, কার্যকারিতায় বড় উন্নতি

April 7, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.