• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, February 5, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home আন্তর্জাতিক

চিকিৎসা বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

প্রকাশিতঃ 07/10/2025
Share on FacebookShare on Twitter

চিকিৎসা বিজ্ঞানে এই বছর নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি। এই তিন বিজ্ঞানীর গবেষণাকে স্বীকৃতি হিসেবে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট গতকাল সোমবার এ পুরস্কার ঘোষণা করেছে। স্টকহোম থেকে বার্তা সংস্থা এফপি এ খবর দিয়েছে।

তাদের আবিষ্কার ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বিষয়ক, যা আমাদের ইমিউন সিস্টেমের কার্যপ্রণালী বোঝার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই গবেষণার মাধ্যমে জানা গেছে কিভাবে দেহের প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় বা রক্ষা পায়। এই কার্যকলাপের কারণে অনেক রোগে আক্রান্ত না হয়ে আমরা সুস্থ থাকি।

নোবেল জুরির মতে, এই তিন বিজ্ঞানীর কাজ ইমিউন সিস্টেমের জটিলতা বুঝতে এবং কেন কেউ গুরুতর অটোইমিউন রোগে আক্রান্ত হয় না, তার ব্যাখ্যায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের গবেষণায় তৈরি নতুন ভিত্তিতে এখন ক্যান্সার ও অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে গেছে, পাশাপাশি অঙ্গ প্রতিস্থাপনেও এটি সহায়ক হতে পারে।

৭৪ বছর বয়সী শিমন সাগাগুচি ১৯৯৫ সালে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। তখন অনেক গবেষক মনে করতেন, ক্ষতিকর ইমিউন কোষ ধ্বংস হয় থাইমাসে ‘সেন্ট্রাল টলারেন্স’ প্রক্রিয়ার মাধ্যমে। তবে সাগাগুচি দেখান যে, ইমিউন সিস্টেম আরো জটিল, এবং তিনি এমন এক নতুন শ্রেণির ইমিউন কোষ শনাক্ত করেন যা দেহকে অটোইমিউন রোগ থেকে রক্ষা করে।

অন্যদিকে, ৬৪ বছর বয়সী মেরি ব্রাঙ্কো এবং ফ্রেড রামসডেল ২০০১ সালে আরো এক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন, যেখানে তারা ব্যাখ্যা করেন কেন কিছু নির্দিষ্ট ধরনের ইঁদুর অটোইমিউন রোগে বেশি আক্রান্ত হয়। তারা দেখান যে, এই ইঁদুরের জিনে একটি মিউটেশন রয়েছে, যার নাম দিয়েছেন ‘ফক্সপ৩’। যদি মানুষের শরীরে এই জিনের সমতুল্য কোনও মিউটেশন ধরা পড়ে, তবে এটি মারাত্মক অটোইমিউন রোগ ‘আইপিইএক্স’ এর কারণ হতে পারে।

দুই বছর পরে, শিমন সাগাগুচি নিজের গবেষণার সঙ্গে এই আবিষ্কারের যোগসূত্র করেন।

আগামী ১০ ডিসেম্বর, সুইডেনের রাজধানী স্টকহোমে, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তারা রাজার কাছ থেকে নোবেল পুরস্কার গ্রহণ করবেন। এর মধ্যে থাকছে একটি স্বর্ণপদক, সনদপত্র এবং ১২ লাখ মার্কিন ডলারের পুরস্কার।

নোবেল পুরস্কারপ্রাপ্ত এই তিন ব্যক্তির খ্যাতি এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আসন্ন সপ্তাহে আরও অন্যান্য বিষয়ে যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সর্বশেষ

শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ খুবই ইতিবাচক: ট্রাম্প

February 5, 2026

এপস্টেইন কেলেঙ্কারির বিষয়ে ট্রাম্পের প্রথম মুখ খোলে আরও অপ্রকাশ্য তথ্য আসার আশঙ্কা

February 5, 2026

এপস্টেইনের সঙ্গে সময় কাটানোর জন্য বিল গেটস ক্ষমা চান

February 5, 2026

মার্কিন বন্দিশালায় থেকে মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে উত্তপ্ত পরিস্থিতি

February 5, 2026

বেলুচিস্তান ইস্যুতে ভারত-পাকিস্তানের তিক্ত বাকযুদ্ধ

February 5, 2026

অক্ষয় কুমার আসছেন ‘গোলমাল ফাইভ’ এর খলনায়ক হিসেবে

February 5, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.