• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, August 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

নির্মাণ ও আবাসন শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ১৩ নভেম্বর

প্রকাশিতঃ 21/10/2025
Share on FacebookShare on Twitter

ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক নির্মাণ, আবাসন, পানি ও বিদ্যুৎ খাতের প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ১৩ নভেম্বর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই মেলাটি দেশের অন্যতম বৃহৎ শিল্প-বাণিজ্যিক প্রদর্শনী হিসেবে পরিচিত। এবারের আয়োজনের মধ্যে রয়েছে, ‘৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন্স’, ‘২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন্স’ এবং ‘৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী’ ২০২৫। এ প্রদর্শনীটি কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর উদ্যোগে টানা ২৯ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীর সেমস বাংলাদেশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়, যেখানে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ ও এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। ৫০০টিরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন থাকবে এই মেলায়, যেখানে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শণাথীর উপস্থিতি আশা করা হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি তাদের সর্বশেষ প্রযুক্তি, পণ্য ও সেবা প্রদর্শন করবে। পাশাপাশি একই সময়ে অনুষ্ঠিত হবে ২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০২৫, যার নলেজ পার্টনার হিসেবে থাকছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ। এই যৌথ আয়োজনে ১৫ নভেম্বর আইসিসিবির ৫ নম্বর পুষ্পাঞ্জলি হলে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘শেপিং টুমরো’স এনার্জি ওয়ার্কফোর্স’ শীর্ষক সম্মেলন। প্রদর্শনীটির ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে দায়িত্বে রয়েছে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড। এছাড়া প্রদর্শনী চলাকালে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে দেশের ও বিদেশের বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানির বৈশ্বিক প্রবণতা, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন বিষয়ে আলোচনা করবেন। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নির্মাণ, জ্বালানি ও পানির খাতে আন্তর্জাতিক সংযোগ আরও গভীর হবে বলে আশা আয়োজকদের।

সর্বশেষ

লিবিয়ার বন্দিশালায় আটকা থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

August 18, 2026

প্রধানমন্ত্রীর ভাষণে রাজস্ব বিষয়ক বিভ্রান্তি দূর করার প্রত্যয়

August 18, 2026

পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন

August 18, 2026

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পরিকল্পনা

August 18, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা: পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হবে

August 18, 2026

সরকারের ছয় মাস অধিবেশন ও প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা আজ

August 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.