• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, April 10, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-গুলিবর্ষণে নিহত ১, আহত ৩

প্রকাশিতঃ 02/11/2025
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববর্তী বিরোধের জেরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার বাজার ও তার আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত অনুমানিক ৯টার দিকে বড়িকান্দি গণিশাহ মাজার বাজারের একটি হোটেলে বসে ছিলেন স্থানীয় কুখ্যাত ডাকাত মোন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতের ছেলে শিপন মিয়া (৩০)। এ সময় হঠাৎ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী হোটেলে ঢুকে গুলি ছোড়ে। এতে শিপন মিয়া, হোটেলের দুই কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হন। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কित হয়ে পড়ে। হামলাকারীরা নির্বিঘ্নে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপন মিয়া মারা যান।

খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিপনের পরিবারের লোকজন বিক্ষুব্ধ হয়ে সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষের এলাকায় হামলা চালায়। তারা গণিশাহ মাজারের পাশের তালতলায় গিয়ে স্থানীয় একজন শিক্ষক, এমরান হোসেন মাস্টার, এর অফিসে গুলি চালায়। এমরান মাস্টার (৩৮) গুলিবিদ্ধ হন। তিনি ঢাকায় কর্মরত পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিল্লাল হোসেনের ছোট ভাই এবং শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

এরপর বিক্ষুব্ধরা থোল্লাকান্দি গ্রামে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালায়, যা এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।

খবর পেয়ে রাতেই নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও থানার ওসি শাহিনুর ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এনিয়ে নবীনগর থানার ওসি মো. শাহিনুর ইসলাম বলেন, “গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতির কিছুটা শান্তিপূর্ণ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আধিপত্য ও পূর্ব শত্রুতার জের।”

এ ঘটনায় এখনো এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত।

সর্বশেষ

ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সাক্ষাৎ

April 9, 2026

জ্বালানি বিতরণে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট চালু

April 9, 2026

সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা প্রণয়নের দাবি: ডিএসসিসি প্রশাসক

April 9, 2026

মানিকগঞ্জ-১ এর সাবেক এমপি এ বি এম আনোয়ারুল হক আর নেই

April 9, 2026

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরান ফের বন্ধ করল হরমুজ প্রণালি

April 9, 2026

ইসরায়েলের লঙ্ঘন দাবি: ইরান আবার হরমুজ প্রণালি বন্ধ করল

April 9, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.