• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, August 11, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

প্রিয়াংকার পরিবারের সঙ্গের সুন্দর মুহূর্তগুলো

প্রকাশিতঃ 03/12/2025
Share on FacebookShare on Twitter

বলিউডের প্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ব্যস্ত কাজের মাঝে কিছু সময় পরিবারের সঙ্গে ব্যয় করছেন। সম্প্রতি তিনি লস অ্যাঞ্জেলেসে নিজের পকোতে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরির সঙ্গে থ্যাংকসগিভিং উদযাপন করেছেন। এই সুন্দর মুহূর্তগুলো তিনি সামাজিক গণমাধ্যমে শেয়ার করেছেন, যা পাথেয় করে তুলেছে অনুরাগীদের মন।

শুক্রবার প্রিয়াংকা ইনস্টাগ্রামে কিছু ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যায়, তিনি, নিক জোনাস এবং মেয়ে মালতি একসঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিগুলিতে দেখা যায়, মালতি বন্ধুদের সঙ্গে খেলছে, আর প্রিয়াংকা একটি ছোট ভিডিও শেয়ার করেছেন যেখানে তার মুখ দেখা যায়নি, তবে তার মিষ্টি গলার গান শোনা যাচ্ছে। অন্য একটি ভিডিওতে মালতিকে চক দিয়ে নিজের নাম লেখাতে দেখা গেছে। পাশাপাশি, এক ছবিতে মালতি উৎসাহের সঙ্গে হুইপড ক্রিম তৈরি করছে।

অন্যদিকে, একসঙ্গে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব একসঙ্গে থ্যাংকসগিভিং ডিনার উপভোগ করছেন। খেলাধুলার মজার অংশ হিসেবে ডার্টস খেলে প্রিয়াংকা আনন্দে নেচে ওঠেছেন। এই সব মুহূর্তের ছবি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মুগ্ধ করে তুলেছে।

প্রিয়াংকা এ সময় একটি আবেগভরা পোস্টও করেছেন, যেখানে লিখেছেন: “অল্প সময়ের জন্য বাড়ি ফিরেছি। কখনো কখনো চারপাশের ভালোবাসা, সৌন্দর্য আর বিস্ময়ে আমি মুগ্ধ হয়ে যাই। এই থ্যাংকসগিভিংয়ে আমি কৃতজ্ঞ আমি যেন সুস্থ, সুখী ও একসাথে থাকার এই ছোট ছোট মুহূর্তগুলোর জন্য।”

তিনি আরও যোগ করেছেন: “পরিবার, বন্ধু, টিম- সবাইকে ধন্যবাদ, যারা এই পাগলাটে যাত্রাকে সহজ করে দিয়েছে। এতদিন পরে বাড়িতে ফিরে অনুভব করছি, প্রিয় মানুষের সঙ্গে থাকা যেন সবচেয়ে বড় সৌভাগ্য।”

উল্লেখ্য, খুব শিগগিরই প্রিয়াংকা চোপড়া ভারতীয় সিনেমায় ফিরছেন। তিনি দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘বারানসি’তে কাজ করবেন। এতে তার বিপরীতে থাকছেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবু, সঙ্গে থাকবেন প্রিথ্বীরাজ সুকুমারন। এই সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাবে।

এছাড়াও, তার হাতে রয়েছে অ্যাকশন ড্রামা ‘দ্য ব্লাফ’, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কার্ল আর্বান, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি-গ্রিন ও তেমুয়েরা মরিসন। এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে। পাশাপাশি রুশো ব্রাদার্সের ব্যাকড ‘সিটাডেল’ সিরিজের নতুন পর্বেও দেখা যাবে তাকে।

সর্বশেষ

নিরাপত্তা ঝুঁকিতে ঢাকার মেট্রোরেল

August 10, 2026

৩৫ বছর পর আবারও যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট

August 10, 2026

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

August 10, 2026

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

August 10, 2026

নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান: ভারতীয় হাইকমিশনার

August 10, 2026

প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে কক্সবাজারের পথে যাত্রা

August 9, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.