• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, April 22, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

গঙ্গাচড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন এমপি রায়হান সিরাজী

প্রকাশিতঃ 24/02/2026
Share on FacebookShare on Twitter

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার নয়; এ অভিযান গত রোববার, ২২ ফেব্রুয়ারি দুপুর ১টায় হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন এমপি মো. রায়হান সিরাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আমীর মাও. নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমীর মো. তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাও. সাইফুল ইসলাম, মাও. আব্দুল হালিম, আশরাফুল আলম, মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন দলের নেতা ও এলাকাবাসী। এছাড়া উপঅজেলা পরিবার স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুল হাসান, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. রায়হান সিরাজী বলেন, হাসপাতাল কেবল চিকিৎসার জায়গা নয়, এটি মানুষের আশা ও ভরসার কেন্দ্র। রোগী-স্বজনদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা যায় এবং রোগ সংক্রমণ প্রতিরোধে তা অত্যন্ত জরুরি। তিনি সকল সংশ্লিষ্টকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের পরে অতিথিরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ, বারান্দা ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। তারা বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সরাসরি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবকরা হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, আবর্জনা অপসারণ এবং রোগী-স্বজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতারা, সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অংশ নেন। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

সর্বশেষ

মালয়েশিয়ার গভীর জঙ্গল থেকে ২৭ বছর পর দেশে ফিরলেন শরীয়তপুরের আমির হোসেন

April 22, 2026

ফরিদা খানম ঢাকার নতুন ডিসি

April 22, 2026

বাধা কাটিয়ে অগ্রযাত্রায় দৃঢ় প্রত্যয়

April 22, 2026

নুসরাত তাবাসসুম সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন

April 22, 2026

হরমুজ প্রণালীতে একদিনে ৩৭ জাহাজ পার, নতুন রেকর্ড

April 22, 2026

ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন

April 22, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.