• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, April 22, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

একনেকসহ তিনটি মন্ত্রিসভা-সংক্রান্ত কমিটি পুনর্গঠন

প্রকাশিতঃ 24/02/2026
Share on FacebookShare on Twitter

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা হয়েছে।

একনেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকল্প চেয়ারম্যান থাকবেন। একনেকের সদস্য তালিকায় রাখা হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সংশ্লিষ্ট এজেন্ডাভুক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীরাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মন্ত্রিপরিষদ বিভাগ একনেককে সাচিবিক সহায়তা প্রদান করবে।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কাজে ৫০ কোটি টাকার বেশি অঙ্কের প্রকল্প একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করতে হয়।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই কমিটিতে রয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান। সংশ্লিষ্ট এজেন্ডাভুক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উচ্চমূল্যের সরকারি ক্রয় প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন দেয়। সরকারের আর্থিক বিধি অনুযায়ী নির্দিষ্ট কিছু মন্ত্রণালয়ের ক্ষেত্রে ১০০ কোটি টাকার বেশি এবং অন্যান্য ক্ষেত্রে ৫০ কোটি টাকার বেশি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য এই কমিটিতে উপস্থাপন করতে হয়।

অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়কও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী হবেন। কমিটিতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান সদস্য হিসেবে থাকবেন। সংশ্লিষ্ট এজেন্ডাভুক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিকেও সাচিবিক সহায়তা প্রদান করবে।

অর্থনৈতিক বিষয়ক কমিটি দেশের আর্থিক ও অর্থনৈতিক নীতিমালা পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। পুনর্গঠিত তিনটি কমিটির মাধ্যমে দফায় দফায় সরকারের নীতিনির্ধারণ ও বড় সিদ্ধান্তগুলো দ্রুত এবং পরিকল্পিতভাবে নেওয়ার দাবি রয়েছে।

সর্বশেষ

বিএনপি চায় বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া

April 22, 2026

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে: তথ্যমন্ত্রী

April 22, 2026

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন নুসরাত তাবাসসুম

April 22, 2026

বাধা পেরিয়ে অগ্রযাত্রায় অটল প্রত্যয়

April 22, 2026

হরমুজ প্রণালি থেকে ইসরায়েলি মালবাহী জাহাজসহ দুইটি জাহাজ আটক

April 22, 2026

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

April 22, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.