• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, July 8, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

তিস্তা চর বাগডহড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশিতঃ 05/03/2026
Share on FacebookShare on Twitter

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের তিস্তা নদীর চর বাগডহড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা দাবি করছেন, কয়েক মাস ধরে প্রতিদিন ট্রাক্টর ভর্তি বালু লোড করে পাশের লালমনিরহাট জেলার কালীগঞ্জে নিয়ে বিক্রি করা হচ্ছে; তবু এখন পর্যন্ত প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

স্থানীয়দের মতে, তিস্তায় পানি কমে যাওয়ার পরে চরাঞ্চল জেগে ওঠায় সেখানে বালু উত্তোলনের কাজ বেড়ে গেছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিক ও ট্রাক্টর দিয়ে বালু তোলা হচ্ছে এবং বিভিন্ন রুটে সরবরাহ করা হচ্ছে।

চর বাগডহড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘‘প্রায় চার মাস ধরে এখানে বালু উত্তোলন চলছে। ভোর থেকেই কয়েকটি ট্রাক্টর এসে বালু ভরে একের পর এক ট্রিপ করে নিয়ে যায়। প্রতিদিন আমাদের চোখের সামনে এই কার্যক্রম চলে।’’

অন্য একজন স্থানীয় বাবু বলেন, ‘‘এ জায়গাটি গঙ্গাচড়া উপজেলার হলেও বাইরের লোক এসে এখানে বালু তুলে নিয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে উদ্বিগ্ন।’’

এলাকাবাসীর অভিযোগ, ফারুক ও বেলাল নামে দুই ব্যক্তির নেতৃত্বে কয়েকজন শ্রমিক নিয়মিতভাবে এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তবে অভিযোগ পাওয়া সত্ত্বেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কৃষক মনজুরুল ইসলাম জানিয়েছেন, ‘‘প্রতিদিন ট্রাক্টরের চলাচল এবং বালু উত্তোলনের ফলে চর এলাকার পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে নদীর চর ও আশপাশের জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।’’

অন্য স্থানীয় মোশরেকুল ইসলাম বলেন, ‘‘আমরা বিষয়টি স্থানীয়ভাবে জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দরকার আছে।’’

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, ‘‘উল্লিখিত অভিযোগ তদন্ত করে দেখা হবে। যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’’

এলাকাবাসী দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তিস্তা নদীর চর বাগডহড়া এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবি জানিয়েছেন। তারা নদীর তীর ও কৃষিজমি রক্ষা এবং স্থানীয় জানমাল-পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের তৎপরতা চান।

সর্বশেষ

তথ্যমন্ত্রী: অপতথ্য প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে ‘বাংলাফ্যাক্ট’

July 8, 2026

সরকারি তহবিল থেকে বিদেশভ্রমণ ও নতুন গাড়ি ক্রয় বন্ধ

July 8, 2026

রিজভী: সরকার জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনে ক্ষমতায় এসেছে

July 8, 2026

বিএনপি নেতা তারেকের মানবিকতায় গৌড় চন্দ্র পেলেন হুইলচেয়ার

July 8, 2026

ভুল গোয়েন্দা তথ্যেই মিনাবে বিমান হামলায় ১৬৮ শিশুর মৃত্যু, সিএনএন প্রতিবেদনে বলে হয়

July 8, 2026

নিজ্জার হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন

July 8, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.