• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, March 14, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

দাপ্তরিক কাজে শৃঙ্খলা ও গতি বাড়ানোর তাগিদ দিলেন এমপি শিমুল

প্রকাশিতঃ 07/03/2026
Share on FacebookShare on Twitter

পাবনা-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস দাপ্তরিক কাজে গতি বৃদ্ধি ও শৃঙ্খলা নিশ্চিত করে জনভোগান্তি কমানোর তাগিদ দিয়েছেন। নির্বাচিত হওয়ার পর সোমবার (২ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশ দেন। অনুষ্ঠানস্থলে তাকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানানো হয়।

মতবিনিময়কালে কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের কর্মক্ষেত্রে থাকা সমস্যা-অসুবিধার কথা তুলে ধরেন। এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে এমপি শিমুল বলেন, ‘নাগরিকরা যখন বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসেন, তখন তাদের অযথা কষ্টে পড়তে দেওয়া যাবে না। অফিসগুলোতেও শৃঙ্খলা বজায় রেখে কাজের গতি বাড়ানো প্রয়োজন। এতে মানুষের সেবা ভোগান্তিহীনভাবে নিশ্চিত হবে।’

তিনি ইউনিয়ন চেয়ারম্যানদের বিশেষভাবে নির্দেশ দিয়ে বলেন, দেশের অনেক মানুষ অসহায়। তাদের জন্য সরকার বিভিন্ন উন্নয়ন ও সহায়তা বরাদ্দ দিয়েছে। দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের বরাদ্দ আসবে—এসব সুবিধা যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে, তা আপনাদের দেখভালের দায়িত্ব। তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজগুলো স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে হবে এবং এমপি বা রাজনৈতিক পরিচয়ের নামে সাধারণ প্রশাসনে হস্তক্ষেপ করলে বরদাশত করা হবে না।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সদর থানার ওসি দুলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, এসিল্যান্ড এসএম ফুয়াদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার, কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুর রহিমসহ সকল দপ্তরের প্রধান, উপজেলার ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ সদস্যরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ও এবি ট্রাস্টের ট্রাস্টি আখিনুর ইসলাম রেমন।

সর্বশেষ

শীঘ্রই বন্ধ পাটকল পুনরায় চালু হবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

March 14, 2026

কাশিমপুর থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

March 14, 2026

সোনারগাঁয়ে যুবদলের ইফতার মাহফিল ও আলোচনা সভা

March 14, 2026

মির্জা আব্বাস আইসিইউতে, সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে

March 14, 2026

খাইবার পাখতুনখোয়ায় পুলিশ গাড়িতে বিস্ফোরণে ৭ নিহত

March 14, 2026

বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

March 14, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.