• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, May 5, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

অননুমোদিত চিঠি পাঠিয়ে জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা বরখাস্ত

প্রকাশিতঃ 13/03/2026
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অনুমতি ছাড়াই পররাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি পাঠানোয় তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাহমুদুল হাসানের বদলে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক নতুন উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমে যে পদক্ষেপটির কথা প্রকাশ পেয়েছে তা মূলত দুই সপ্তাহ পূর্বের একটি ঘটনা। ওই সময়ে অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তিনি পরে আমিরকে ওই চিঠি সম্পর্কে জানালেও বিষয়টি অন্য প্রেক্ষাপটে উপস্থাপন করেন। যাচাই-বাছাই করার পর দেখা যায়, চিঠি সম্পর্কিত যে তথ্যগুলো আমিরকে ব্রিফ করা হয়েছিল তা বাস্তবতার সঙ্গে মেলে না।

বিশেষভাবে চিঠিতে মন্ত্রীর ‘পদমর্যাদা’ চাওয়ার অংশে জামায়াত আমিরের কোনো সম্মতি ছিল না। বিষয়টি স্পষ্ট হতেই আমির ডা. শফিকুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে অধ্যাপক মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

ভুলবোঝাবুঝি মিটিয়ে দেওয়ার জন্য দলের পক্ষ থেকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি পরিষ্কার করে জানানো হয় যে আমির ওই চিঠির বিষয়ে অবগত ছিলেন না। একই সঙ্গে আগের উপদেষ্টাকে অব্যাহতি ও নতুন উপদেষ্টার নিয়োগ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ফলে ঘটনাটি দ্রুতভাবে নিষ্পত্তি করা হয়েছে, বলে বিবৃতিতে বলা হয়।

সর্বশেষ

পেদ্রি ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় নতুন ইতিহাস

May 4, 2026

ইন্টার মিলান জয়ী — ঘরে আনল ২১তম সিরি আ শিরোপা

May 4, 2026

নতুন বাংলা ওয়েব সিরিজে ভয়ংকর খলচরিত্রে মেইয়াং চ্যাং

May 4, 2026

বড় পর্দায় ফিরছে নার্নিয়া: চতুর্থ কিস্তি থিয়েটারে ২০২৭ সালে

May 4, 2026

নবনির্বাচিত সংরক্ষিত নারী এমপিরা জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা

May 4, 2026

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

May 4, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.