• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, June 26, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

হাউজ অব কমন্সে উন্মোচিত রাহাত–রুবাইয়াতের ‘প্রেম পিয়াসা (Reloaded)’

প্রকাশিতঃ 27/03/2026
Share on FacebookShare on Twitter

ব্রিটেনের ঐতিহাসিক হাউজ অব কমন্সে এক জমকালো অনুষ্ঠানে উপমহাদেশের খ্যাতনামা সুরস্রষ্টা ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবং কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের দ্বৈত বাংলা গান ‘প্রেম পিয়াসা (Reloaded)’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন ব্রিটিশ সাংসদ রুথ ক্যাডবেরি এবং প্রথিতযশা সুরকার রাজা কাশেফ।

অনুষ্ঠানে গানটির যাত্রা ও আন্তর্জাতিক সফলতা তুলে ধরে সংক্ষিপ্ত প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয় ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও তাঁর পুত্র শাহ জামান খানকে, সংগীতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ। সম্মাননা গ্রহণকালে দুজনই কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বাংলা সংগীতের প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ ব্যক্তিগত ও শিল্পী বন্ধুসহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি বাংলাদেশি সংস্কৃতি ও সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মন্তব্য করা হয়।

‘প্রেম পিয়াসা (Reloaded)’ গানটির কথার রচনায় রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার রাজা কাশেফ এবং গানটির দৃশ্যনির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

ওস্তাদ রাহাত ফতেহ আলী খান অনুষ্ঠানে বলেন, “বাংলা গানের প্রতি আমার গভীর ভালোবাসা আছে। এ ধরনের আন্তঃরাষ্ট্রীয় আয়োজন আমাকে মুগ্ধ করে এবং বাংলা সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দিতে এমন উদ্যোগ অত্যান্ত গুরুত্বপূর্ণ।” সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, “আজকের আয়োজন বাংলা গানকে আরও একটি আন্তর্জাতিক মাইলফলকে পৌঁছে দিয়েছে। এর অংশ হতে পেরে আমি গর্বিত।”

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, “প্রতিষ্ঠার দিন থেকে আমাদের লক্ষ্য ছিল বাংলা সংগীতকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া। ‘প্রেম পিয়াসা (Reloaded)’ সেই লক্ষ্য পথে একটি তাৎপর্যপূর্ণ ধাপ। ভবিষ্যতেও আমরা এই ভূমিকা অব্যাহত রাখতে চাই।”

গানটির ভিডিও বর্তমানে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এবং দেশের ও আন্তর্জাতিক সকল জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্মে শ্রোতারা এটি উপভোগ করতে পারছেন। অনুষ্ঠানটি বাংলা সংগীতের বৈশ্বিক উপস্থিতিকে আরও মজবুত করার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ

বেনজীর ফেরানোর জন্য দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার

June 26, 2026

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026

রিকশা থেকে প্রাডো: ‘জুলাই চেতনা’ বিক্রি করে রাতারাতি ধনী হওয়ার অভিযোগ

June 26, 2026

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামায়াত নেতৃত্বে ১১ দল ঘোষণা ৩৬ দিনের কর্মসূচি

June 26, 2026

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, আহত প্রায় ২ হাজার ৯৮০

June 26, 2026

বেইজিংয়ে ১০৯ তলা সিটিক টাওয়ারে হালকা বিমান বিধ্বস্ত, শহরজুড়ে তীব্র চাঞ্চল্য

June 26, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.