• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, April 3, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

অপতথ্য রোধে পুরোনো কাঠামোতে আমূল সংস্কার জরুরি: তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 03/04/2026
Share on FacebookShare on Twitter

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অপতথ্য ঠেকাতে মন্ত্রণালয়ের পুরোনো কাঠামোতে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। তিনি জানান, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা যেমন অত্যন্ত জরুরি, তেমনি অপতথ্য রোধে কার্যকর ভারসাম্য বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘‘গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে; পাশাপাশি অপতথ্যের বিস্তার রোধে স্পষ্ট নীতিমালা ও দায়িত্বশীলতার সীমা নির্ধারণ করা জরুরি।’’

মন্ত্রী আরও বলেন, ‘‘সাইবার জগৎ, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে তথ্য ধারণা ও বণ্টনে বড় পরিবর্তন এসেছে। কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন-কানুন ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হয়নি।’’

সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে আধুনিক ও যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় কাজ করছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীও এই ডিজিটাল পরিবর্তনকে গুরুত্ব সহকারে দেখছেন এবং খুব শিগগিরই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন।

আলোচনায় ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ও পাবনা জাসাসের আহ্বায়ক খালেদ আহমেদ পরাগ, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, জেলা ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খানসহ অন্যান্যরা।

জমকালো অনুষ্ঠান শেষে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে পাবনা বইমেলা উদযাপন পর্ষদের আয়োজনে বইমেলার উদ্বোধনও করেন।

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বজুড়ে খাদ্যদামের উত্থান

April 3, 2026

অপতথ্য রোধে পুরোনো কাঠামোতে আমূল সংস্কার জরুরি: তথ্যমন্ত্রী

April 3, 2026

মির্জা আব্বাসের শারীরিক উন্নতি, সিঙ্গাপুরে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

April 3, 2026

জামায়াতও আওয়ামী লীগের পথই অনুসরণ করছে: আবদুস সালাম

April 3, 2026

যুক্তরাষ্ট্রে শীর্ষ রদবদল: সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল অপসারণ

April 3, 2026

হরমুজ অবরোধ তুলে নিতে যুক্তরাজ্যের নেতৃত্বে ৪০ দেশের জোট

April 3, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.