• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, April 7, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

করোনা ভ্যাকসিনে খরচ ৪ হাজার ৩৯৪ কোটি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিতঃ 07/04/2026
Share on FacebookShare on Twitter

করোনা মহামারির সময় দেশের মানুষের সুরক্ষায় ভ্যাকসিন কেনায় মোট ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রী এ তথ্য জানান মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিনের লিখিত প্রশ্নের জবাবে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় ২০২০-২১ অর্থবছর থেকে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি ও কেনার জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা কোটি বরাদ্দ রাখা হয়েছিল। এই বরাদ্দ থেকেই এখন পর্যন্ত ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা খরচ করা হয়েছে।

ভ্যাকসিন কার্যক্রমের অন্যান্য খাতের ব্যয় সংক্রান্ত বিবরণ জানিয়ে মন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রয়োগের জন্য সিরিঞ্জ ক্রয়ে খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। ভ্যাকসিন পরিবহনে খরচ হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিং ও অন্যান্য চার্জ হিসেবে ব্যয় হয়েছে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।

সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে, ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে আসেনি বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ; যদি কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়, তা যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

সর্বশেষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ বিল হিসেবে সংসদে পাস

April 7, 2026

সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা প্রণয়ন জরুরি: ডিএসসিসি প্রশাসক

April 7, 2026

সরকার ও দল আলাদা রাখার সিদ্ধান্তে দলীয় প্রধানের পদ থেকে সরে গেলেন জোনায়েদ সাকি

April 7, 2026

ইরানের রেলসেতুতে হামলায় দুইজন নিহত, খারগ দ্বীপে বিস্ফোরণ

April 7, 2026

কূটনৈতিক আলোচনার পর হরমুজ ত্যাগের অনুমতি পেলো মালয়েশীয় জাহাজ

April 7, 2026

এপ্রিলের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ডলার

April 7, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.