• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, June 26, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

বেজা ও মডার্ন সিনটেক্সের মধ্যে ৭.৫ মিলিয়ন ডলারের ভূমি লিজ চুক্তি স্বাক্ষর

প্রকাশিতঃ 16/04/2026
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং মডার্ন সিনটেক্স লিমিটেড শিল্প প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে একটি ভূমি লিজ চুক্তি সম্পন্ন করেছে। চুক্তির আওতায় চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ৩.৭৫ একর জমি ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি নতুন করে ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। বুধবার বেজা কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ লিজ চুক্তির স্বাক্ষর করা হয়।

প্রতিষ্ঠানটি এনএসইজেডে হাই ভ্যালু পলিয়েস্টার ইয়ান বা উন্নতমানের পলিয়েস্টার সুতা উৎপাদনকারখানা স্থাপন করবে। মডার্ন সিনটেক্স বলছে, এই কারখানা স্থানীয় কাঁচামাল ও প্রযুক্তি ব্যবহার করে উচ্চমানের পণ্য উৎপাদন করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তাদের ব্যবসায়িক পরিধি বাড়াতে সাহায্য করবে। দ্রুত শিল্প স্থাপনের মাধ্যমে রপ্তানি ও কর্মসংস্থান দুটোই বাড়বে—যা অঞ্চল ও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদ এই বিনিয়োগের গুরুত্বে জোর দিয়ে বলেন, এনএসইজেডে দেশে প্রতিষ্ঠিত শিল্পগুলো আমদানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, বেজা বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় সব সহায়তা দিতে কার্যক্রম অব্যাহত রাখবে। পাশাপাশি দ্রুত শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী বলেন, বেজার সহযোগিতায় এনএসইজেডে তারা একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং এর দ্রুত সম্প্রসারণে কাজ শুরু করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন বিনিয়োগ অঞ্চলটিতে শিল্প পরিবেশকে আরো জোরদার করবে।

চুক্তিতে বেজার পক্ষে নির্বাহী সদস্য সালেহ আহমদ এবং মডার্ন সিনটেক্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী স্বাক্ষর করেন।

জাতীয় বিশেষ অর্থনৈতিক এলাকায় বর্তমানে প্রায় ১৫টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন পরিচালনা করছে এবং আরও প্রায় ২০টি প্রতিষ্ঠান নির্মাণাধীন। সমুদ্রতীর জুড়ে ২৫ কিলোমিটার বিস্তৃত এই পরিকল্পিত শিল্পাঞ্চলে কেবল কলকারখানা নয়, আধুনিক নগর ব্যবস্থা ও নাগরিক সুবিধাও নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। মডার্ন সিনটেক্স লিমিটেড দেশের পরিচিত টি কে গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে ভোজ্যতেল, স্টিল, টেক্সটাইল, কাগজ ও জাহাজ নির্মাণসহ বহু খাতে বিনিয়োগ করে টি কে গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পসমূহ গড়ে তুলেছে। এই অর্থনৈতিক অঞ্চলে মডার্ন সিনটেক্সের পাশাপাশি টি কে গ্রুপের সামুদা ফুড প্রোডাক্টসও কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা অঞ্চল ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রী ঘোষণা: চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় শীঘ্রই খুলবে

June 25, 2026

১ জুলাই থেকে ৫ আগস্ট: ১১ দলীয় জোটের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026

‘আগে রিকশা, এখন প্রাডো’—জুলাই চেতনা বিক্রির অভিযোগ সংসদে

June 25, 2026

ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে ম্যানহাটনে আইসিসির তিন বিচারকের মামলা

June 25, 2026

সঞ্চয়পত্র বিক্রি অব্যাহত রাখতে তফসিলি ব্যাংককে কড়া নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

June 25, 2026

জাপানের শীর্ষ ব্যাংক এমইউএফজি বাংলাদেশে পূর্ণাঙ্গ শাখা খোলার আগ্রহ প্রকাশ করেছে

June 25, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.