• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, June 25, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

রপ্তানি বাড়াতে ২১ দেশে ২৪ বাণিজ্যিক উইং কাজ করছে

প্রকাশিতঃ 20/04/2026
Share on FacebookShare on Twitter

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বর্তমান বিশ্বে ২১টি দেশে বাংলাদেশের ২৪টি বাণিজ্যিক উইং রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। এসব মিশন রয়েছে ব্রাসেলস, প্যারিস, বার্লিন, মাদ্রিদ, জেনেভা, লন্ডন, মস্কো, আঙ্কারা, ক্যানবেরা, অটাওয়া, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলস, বেইজিং, কুনমিং, নয়া দিল্লি, কলকাতা, তেহরান, টোকিও, জেদ্দা, ব্রাসিলিয়া, কুয়ালালামপুর, সিউল, সিঙ্গাপুর ও দুবাইয়ে।

সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্যটি জানান।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে আমদানি-রপ্তানি বৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রাচ্য, দূরপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র, অর্থনৈতিক জোট ও অঞ্চলের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পর্যায়ে কৌশলগত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) গঠনকে অগ্রাধিকার দিয়েছে। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষার মধ্য দিয়ে কৃষি, শিল্প ও সেবা খাতের প্রতিযোগিতা শক্তি বিবেচনায় রেখে ধাপে ধাপে শুল্ক হ্রাস, অপ্রয়োজনীয় বাধা কমানো, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা হবে। এ ধরনের পদক্ষেপের লক্ষ্য রপ্তানির বৈচিত্র্য বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে দীর্ঘমেয়াদি টেকসই ভিত্তিতে এগিয়ে নেওয়া।

মন্ত্রী জানান, পণ্য বহুমুখীকরণ এবং নতুন বাজার খোলার প্রত্যয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। জাতীয় বাজেটে বিভিন্ন পণ্যের উপর আরোপিত আমদানি শুল্ক হ্রাস বা সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ করেছে সরকার—প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ১১০টি পণ্যকে শুল্কবিহীন করা হয়েছে এবং ৬৫টি পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে, যা আমদানি ব্যয় কমাতে সহায়ক হবে। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে উদ্ভূত বাণিজ্য বিরোধসহ অন্যান্য জটিলতা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যোগ করে মন্ত্রী। সার্বিকভাবে সরকার রপ্তানি বৃদ্ধিকে ত্বরান্বিত করতে বহুমুখী উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ

প্রধানমন্ত্রী ঘোষণা: চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় শীঘ্রই খুলবে

June 25, 2026

১ জুলাই থেকে ৫ আগস্ট: ১১ দলীয় জোটের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026

‘আগে রিকশা, এখন প্রাডো’—জুলাই চেতনা বিক্রির অভিযোগ সংসদে

June 25, 2026

ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে ম্যানহাটনে আইসিসির তিন বিচারকের মামলা

June 25, 2026

সঞ্চয়পত্র বিক্রি অব্যাহত রাখতে তফসিলি ব্যাংককে কড়া নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

June 25, 2026

জাপানের শীর্ষ ব্যাংক এমইউএফজি বাংলাদেশে পূর্ণাঙ্গ শাখা খোলার আগ্রহ প্রকাশ করেছে

June 25, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.