নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের মধ্যে বিনামূল্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ১৪ মে, বারহাট্টা উপজেলা পরিষদ আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ত্রাণসামগ্রী ও অর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের মানবিক দায়িত্ব ও অঙ্গীকার। তিনি বলেন, সরকার সবসময় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া তিনি সবাইকে দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকতে এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সহায়তা প্রাপ্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই সহানুভূতিপূর্ণ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সময়োপযোগী সহায়তা ভোগ্যস্থ বলে মন্তব্য করেন।
স্থানীয়রা বলেন, ত্রাণ ও আর্থিক সহায়তা পেলে ঘর-বাড়ি মেরামত ও দৈনন্দিন জীবনে সহায়তা হবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ ধরণের উদ্যোগ এলাকায় নিরাপত্তা ও পুনর্বাসনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।






