• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, August 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

সৌদি বাজারে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি ডলারে নেওয়ার লক্ষ্য, খাতভিত্তিক পরিকল্পনার দাবি

প্রকাশিতঃ 24/05/2026
Share on FacebookShare on Twitter

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজার থেকে বাংলাদেশের রপ্তানি আয় কয়েকগুণ বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার (২৪ মে) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এই আশাবাদ ব্যক্ত করে এবং দ্রুত খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণের তাগিদ দেয়।

প্রথাগত তৈরি পোশাক খাত ছাড়াও বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের ওষুধ, চামড়া ও চামড়াজাত দ্রব্য, পাটজাত পণ্য এবং বিশেষায়িত খাদ্যপণ্যের চাহিদা বিপুল। এসব খাতকে কাজে লাগিয়ে দ্রুত রপ্তানি বাড়াতে হলে প্রচলিত কৌশলের বাইরে গিয়ে লক্ষ্যভিত্তিক, আধুনিক ও কার্যকর পরিকল্পনা নেয়া জরুরি বলে প্রতিনিধিদল জানান।

সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরি বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, “সৌদি আরবের বাজারে বাংলাদেশের পণ্য ও সেবার বড় পরিসরের রপ্তানি ও বাণিজ্যের সুযোগ রয়েছে। সরকারি সহায়তা ও সমন্বিত উদ্যোগ থাকলে ২০২৭ সালের মধ্যে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।”

প্রতিনিধিদলের মতে, সৌদি ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো ও ফিফা বিশ্বকাপের মতো আয়োজনগুলো দেশটিতে শিক্ষা, গ্রিন টেকনোলজি, মরুভূমি বনায়ন, আধুনিক কৃষি এবং ক্ষুদ্রঋণভিত্তিক অর্থায়নের মতো নতুন ও সৃজনশীল খাতের জন্য দরজা খুলে দিয়েছে। এসব ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ ও সক্ষমতা কাজে লাগালে বাজার দখল করা সহজতর হবে।

সরকারও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা এবং দক্ষ জনশক্তি গঠনে প্রয়োজনীয় সমর্থন প্রদানের আশ্বাস দিয়েছে। বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বিদেশে ব্যবসা ও কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিনিধিত্ব করে; তাই জাতীয় স্বার্থে রপ্তানি সক্ষমতা বৃদ্ধিকে সরকার সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।” তিনি উদ্যোক্তাদের উদ্দেশে আবেদন করেন, কোন খাতে কী ধরনের সহায়তা দরকার—নীতিগত, আর্থিক বা খাতভিত্তিক—এসব বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব দিতে। এমন প্রস্তাব পেলে সরকার তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও খাতভিত্তিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করেন দক্ষ মানবসম্পদকে শিল্প ও ব্যবসায় রূপান্তর করলে মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব আরও শক্ত হয়।

সর্বশেষ

লিবিয়ার বন্দিশালায় আটকা থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

August 18, 2026

প্রধানমন্ত্রীর ভাষণে রাজস্ব বিষয়ক বিভ্রান্তি দূর করার প্রত্যয়

August 18, 2026

পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন

August 18, 2026

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পরিকল্পনা

August 18, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা: পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হবে

August 18, 2026

সরকারের ছয় মাস অধিবেশন ও প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা আজ

August 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.