• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, August 1, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

ভাঙ্গুড়ায় তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্র ও নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিতঃ 26/05/2026
Share on FacebookShare on Twitter

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন স্থানে শুভেচ্ছা ব্যানার টাঙানো হয় এবং ‘‘সবার আগে বাংলাদেশ’’ স্লোগানে ঈদের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ (সংরক্ষিত নারী আসন নং ৩৩০) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

অনুষ্ঠান শুরুতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “বিএনপি সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে দাঁড়ানোর রাজনীতি করি। ঈদের আনন্দ যেন কোনো দলীয় নেতৃবৃন্দ বা সাধারণ মানুষ বঞ্চিত না হয়—এমন লক্ষ্যেই এই উপহার বিতরণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “বর্তমান সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক কাজ। বিএনপি জনগণের অধিকার আদায়ের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, নুরুল ইসলাম বরাত এবং পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সহ-সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, মামুন ও জামাল, ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ুন আহমেদ মূন ও সদস্য সচিব লিখন সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম হুমায়ূন কবির, কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, শ্রমিক দলের সভাপতি আল আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, অসহায় ও নিম্নআয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপহার বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করাই এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে নেওয়ার উদ্দেশ্য।

সর্বশেষ

আজ থেকে সকল গণপরিবহনে জিপিএস সংযোগ বাধ্যতামূলক

August 1, 2026

জুলাইয়ে ধর্ষণ ও আত্মহত্যার হার উদ্বেগজনক ভাবে বেড়েছে

August 1, 2026

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের তারিখ ঘোষণা

August 1, 2026

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আকর্ষণ: সার্জিও গর

August 1, 2026

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় সন্দেহকাজে বস্তু, আতঙ্ক ছড়ালো মিরপুর ও ফার্মগেটে

August 1, 2026

আগষ্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ

July 31, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.