• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, August 23, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

উন্নয়ন বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি হাফিজ ইব্রাহিম

প্রকাশিতঃ 01/06/2026
Share on FacebookShare on Twitter

ভোলা-২ (বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সফল করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সোমবার (১ জুন) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এই আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিক, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। উপস্থিত ছিলেন সদস্য সচিব কাজী মো. আজম, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, কাজী শহীদুল আলম নাসিম ও দলের অন্যান্য নেতাকর্মীরা।

হাফিজ ইব্রাহিম সভায় বোরহানউদ্দিনের উন্নয়ন পরিকল্পনার চিত্র তুলে ধরে বলেন, এলাকার বিদ্যমান গ্যাসস্রোত কাজে লাগিয়ে গ্যাসভিত্তিক শিল্প-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। পাশাপাশি আরও একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদনও পাওয়া হয়েছে।

তিনি জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।

পৌর বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে বাজার সম্প্রসারণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন এবং জানান যে পূর্বে নেয়া উদ্যোগগুলো বিভিন্ন কারণে বাস্তবায়ন হয়নি, এখন নতুন পরিকল্পনায় তা এগিয়ে নেওয়ার তৎপরতা রয়েছে। একই সঙ্গে উপজেলার নয়টি কমিউনিটি ক্লিনিককে ব্যবহার করে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরো কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

উন্নয়ন কার্যক্রম দ্রুত ও সুফলবহ করতে সাংবাদিকদের ভুমিকা প্রসঙ্গে এমপি হাফিজ ইব্রাহিম বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। আমি সবসময় সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিতে চাই এবং জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে আগ্রহী।” তিনি বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ উন্নয়নকে গতিশীল করতে সহায়তা করবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দৈনিক খবরপত্রের সম্পাদক মাফরুজা সুলতানা। তিনি বলেন, “সাংবাদিকতার মূল শক্তি সত্য ও নিরপেক্ষতা। উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তিকর সংবাদ গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে।” তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করাই গণতন্ত্রের ভিত্তি; সাংবাদিকরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে জনপ্রতিনিধিদেরও সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সাংবাদিকরা জানান, বোরহানউদ্দিনে কোনো সংসদ সদস্যের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হচ্ছে—এটি তাদের জন্য ইতিবাচক উদ্যোগ। তারা ভবিষ্যতেও এমন মতবিনিময় সভা নিয়মিতভাবে রাখার আহ্বান জানান।

সর্বশেষ

লিবিয়ার বন্দিশালায় আটকা থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

August 18, 2026

প্রধানমন্ত্রীর ভাষণে রাজস্ব বিষয়ক বিভ্রান্তি দূর করার প্রত্যয়

August 18, 2026

পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন

August 18, 2026

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পরিকল্পনা

August 18, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা: পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হবে

August 18, 2026

সরকারের ছয় মাস অধিবেশন ও প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা আজ

August 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.