• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, February 24, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

মাহবুব উল আলম হানিফকে অপসারণে কুষ্টিয়া জেলার রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া

প্রকাশিতঃ 28/10/2013
Share on FacebookShare on Twitter

Hanif
কাঞ্চন কুমার, কুষ্টিয়া থেকে।
বাংলাদেশ আওয়ামী লীগ’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফকে তার পদ থেকে অপসারণ করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। এসংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে কুষ্টিয়ার রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলার বিশেষ করে তার নিজ দল আওয়ামী লীগ’র মধ্যেই দেখা যায় অতি উৎসুক প্রতিক্রিয়া। কোথাও কোথাও ঘরোয়া পরিবেশে মিষ্টি বিতরণ করেছে, তারা বলছেন নেত্রী এতোদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যা আরো আগেই নেয়া উচিত ছিল। যদিও এই সংক্রান্ত সংবাদ বেশ কিছুদিন পূর্বেই ছড়িয়ে পড়েছিল এবং সেসময় তিনি এই সংবাদকে নিছক গুজব বলে উড়িয়ে দিলেও আজ সেই গুজবই সত্যি হলো।
এবিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে কুষ্টিয়া-১’র সংসদ সদস্য আফাজ উদ্দিন আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার উপর যে দায়িত্ব অর্পন করেছিলেন তা পালন করতে গিয়ে নিশ্চয় এমন কোন ক্রটি নেত্রীর কাছে ধরা পড়েছে যে কারণে আজ তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হয়ত এই সিদ্ধান্তের মধ্যদিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। যদিও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট একটা লিখিত অভিযোগ ছিল।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ’র সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র আনোয়ার আলী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আসলে প্রধানমন্ত্রী এতোদিনে বুঝেছেন যে তিনি অপাত্রে ঘি ঢেলেছেন। এই সিদ্ধান্তের মধ্যেদিয়ে নেত্রী নিজেই সরাসরি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সংগঠনকে উজ্জীবিত করার দায়িত্ব নিয়েছেন। তাকে অপসারনের ফলে এতোদিন ধরে কুষ্টিয়া আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নিষ্ঠাবান নেতাকর্মীরা যারা অবহেলা ও বঞ্চনার ফলে নিস্ক্রীয় ছিল তারা নতুন করে দলের কর্মকাণ্ডে উৎসাহী হয়ে বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ভুমিকা রাখতে পারবে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আজগার আলী জানান, আসলে আগামী সংসদ নির্বাচনে তিনি একজন প্রার্থী হিসেবে যাতে সঠিকভাবে কাজ করতে পারেন সেজন্য তিনি নিজেই দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। তিনি অপসারিত হয়েছেন, একথা ঠিক নয়। এঘটনার কারণে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের রাজনীতিতে তেমন কোন নেতিবাচক প্রভাব পড়বে না।

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের সময়ে চাঁদাবাজি ২০–৫০ শতাংশ বৃদ্ধি: ডিসিসিআই

February 23, 2026

প্রান্তিকদের সেবা নিশ্চিতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘স্মার্ট কৃষক কার্ড’ চালুর নির্দেশ

February 23, 2026

গঙ্গাচড়ায় এমপি রায়হান সিরাজীর উদ্বোধনে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান

February 23, 2026

প্রতিমন্ত্রী ইশরাক মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন

February 23, 2026

অর্থনৈতিক সংস্কারই বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার

February 23, 2026

পেশিশক্তির চাপে বিশ্বজুড়ে মানবাধিকার সংকট: জাতিসংঘ মহাসচিব

February 23, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.