• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, August 22, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

উন্নয়ন সহায়তায় দেবীগঞ্জে অসহায়দের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ৬০ ছাগল বিতরণ

প্রকাশিতঃ 21/06/2026
Share on FacebookShare on Twitter

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষা বৃত্তির নগদ অর্থ ও ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার (২১ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি।

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে ৩টি বাইসাইকেল, ২টি সেলাই মেশিন এবং ৬০টি ছাগল বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন স্তরের ১৮ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে মোট ৭৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি বিতরণে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০ জনকে প্রতি জনে ৩ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬ জনকে প্রতি জনে ৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ২ জনকে প্রতি জনে ৭ হাজার টাকা করে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আক্তার হোসেন, দেবীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিমল চন্দ্রসহ উপজেলা বিএনপির স্থানীয় কর্তা-কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রত্যেকের হাতে নগদ বৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাগল তুলে দেন। সরকারের এই উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন, এ ধরনের সহায়তা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

সর্বশেষ

লিবিয়ার বন্দিশালায় আটকা থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

August 18, 2026

প্রধানমন্ত্রীর ভাষণে রাজস্ব বিষয়ক বিভ্রান্তি দূর করার প্রত্যয়

August 18, 2026

পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন

August 18, 2026

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পরিকল্পনা

August 18, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা: পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হবে

August 18, 2026

সরকারের ছয় মাস অধিবেশন ও প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা আজ

August 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.