• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, July 5, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের মূল্যসূচকে বড় ধস

প্রকাশিতঃ 05/07/2026
Share on FacebookShare on Twitter

বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম আবারও বড়ভাবে কমেছে। গ্লোবাল ডেইরি ট্রেড (জিডিটি) ইনডেক্সের সর্বশেষ নিলামে মূল্যসূচক ২.৮ শতাংশ হ্রাস পেয়ে সাম্প্রতিক সময়ে দেখা যাওয়া সাময়িক ঊর্ধ্বমুখী প্রবণতাকে থামিয়ে দিয়েছে। নতুন বাণিজ্য মৌসুমের শুরুতেই টানা দ্বিতীয়বারের এই দরপতন বিশ্বব্যাপী চাহিদা ও বাজার স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এগ্রিল্যান্ড ও দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের তথ্য অনুযায়ী, ৪০৬তম অনলাইন নিলামে ১৫১ জন আন্তর্জাতিক ক্রেতা অংশ নিলেও মোট ১২,৯২২ টন দুগ্ধজাত পণ্য বিক্রি হয়েছে, যা আগের নিলামের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

পণ্যের আলাদা বিশ্লেষণে দেখা গেছে, নন-ফ্যাট শুকনো গুঁড়া দুধ (ডব্লিউএমপি) ৩.১ শতাংশ বেড়ে প্রতিটন দাম দাঁড়িয়েছে ৩,৫৮৯ ডলার—এখানে মূলত দাম হ্রাস হয়েছে। আর নন-ফ্যাট সোলিড (এসএমপি) ৩.৬ শতাংশ কমে ৩,৩৬৮ ডলারে নেমে এসেছে। চিজে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে; মোজারেলা চিজের দাম এক ধাক্কায় ৫ শতাংশ ও চেডার চিজের দাম ৩.৪ শতাংশ কমেছে। মাখনের গড় মূল্য ২.৪ শতাংশ হ্রাস পেয়ে এবং অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট (এএমএফ) বা বিশুদ্ধ দুগ্ধজাত চর্বির দাম ১ শতাংশ কমে প্রতিটন ৬,৬০১ ডলারে অবস্থান করছে।

তবে ল্যাকটোজের বাজারে ব্যতিক্রম দেখা গেছে — এটির দাম ৪.২ শতাংশ বাড়ে প্রতিটন ১,৭০২ ডলারে উঠে আসে।

ইউরোপীয় ডেইরি সমবায় সংস্থা অরনুয়ার সাম্প্রতিক বাজার প্রতিবেদনে উল্লেখ করেছে যে বিশ্ববাজারে দুধ সরবরাহ ও ভবিষ্যত চাহিদা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বছরের দ্বিতীয়ার্ধে বড় ধরনের দাম বৃদ্ধির সম্ভাবনা কম। এই টানা দরপতন অব্যাহত থাকলে বিশ্বজুড়ে দুগ্ধ উৎপাদনকারী খামারি ও রপ্তানিকারকদের আয় লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়তে পারে।

সর্বশেষ

করোণা পরিস্থিতি মোকাবিলায় সব হাসপাতালের জন্য স্বাস্থ্য নির্দেশনা

July 5, 2026

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে, গণতন্ত্র সুসংহত করতে লক্ষ্যে বাড়বে সহযোগিতা

July 5, 2026

বাংলাদেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলার আয়ের দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

July 5, 2026

প্রধানমন্ত্রী: জুলাইয়ের অর্জন সকলের সম্মিলিত সংগ্রামের ফল

July 5, 2026

প্রধানমন্ত্রীর উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন

July 5, 2026

জুলাইয়ের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

July 5, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.