• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, April 16, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

আইসল্যান্ডের উচ্চতাকেই ভয় আর্জেন্টিনার

প্রকাশিতঃ 14/06/2018
আইসল্যান্ডের উচ্চতাকেই ভয় আর্জেন্টিনার
Share on FacebookShare on Twitter

দুই দিন বাদেই আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ। আইসল্যান্ড প্রতিপক্ষ হিসেবে কখনোই বড় হুমকি হওয়ার কথা নয়। আর্জেন্টিনা যেখানে দুইবার বিশ্বকাপ জিতেছে, ফাইনালও খেলেছে অনেক বার, সেখানে সাড়ে তিন লাখ লোকের দেশ আইসল্যান্ড প্রথমবারের মতো খেলছে বিশ্বকাপে। তবে আর্জেন্টিনা যতটা না আইসল্যান্ডকে ভয় পাচ্ছে, তার চেয়েও বেশি ভয় পাচ্ছে তাদের উচ্চাতকে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত উচ্চতার দিক দিয়ে সবার ওপরে আইসল্যান্ড। খুদে এই দেশটির খেলোয়াড়দের গড় উচ্চতা ১.৮৫ মিটার, ৬ ফুটেরও বেশি। এক্ষেত্রে আর্জেন্টিনা অনেকটাই পিছিয়ে, বিশ্বকাপের খর্বকায় দলগুলোর একটি তারা। মেসিদের গড় উচ্চতা ১.৭৯ মিটার, ৫ ফুট ১০ ইঞ্চির কাছাকাছি।

আইসল্যান্ড তাই আর্জেন্টিনা-বধের জন্য সেট পিসের ওপর বেশি করে নির্ভর করতেই পারে। হোর্হে সাম্পাওলিও এটা জানেন, এর মধ্যে অনুশীলনে সেটা ঠেকানোর জন্য অনুশীলনও শুরু করে দিয়েছেন। সংবাদ সম্মেলনে কাল দলের তৃতীয় গোলরক্ষক নাহুয়েল গুজমানও স্বীকার করলেন, ‘গত কিছু দিন ধরেই আমরা সেট পিস নিয়ে কাজ করছি। কোচের কৌশলের ওপরেই আমরা আস্থা রাখছি।’

রোমেরোর জায়গায় যিনি সুযোগ পেতে পারেন, সেই উইলি কাবায়েরোও আইসল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না, ‘ম্যাচটা খুব কঠিন হবে। ওদের রক্ষণ খুবই জমাট, অফসাইডের লাইনও খুব ভালোভাবে মেনে চলে তারা। মাঝখান দিয়ে ঢোকা আমাদের জন্য কঠিন হতে পারে, উইং ব্যবহার করতে হতে পারে আমাদের।’

সাম্পাওলি এর মধ্যেই রোহো ও ওটামেন্ডিকে নিয়ে জোনাল মার্কিং পদ্ধতিতে দল সাজাচ্ছেন। ম্যাক্সিমিলিয়ানো মেজা, লুকাস বিলিয়া ও আনহেল ডি মারিয়ার মতো যেসব লম্বা খেলোয়াড় আছে, তাদের কাজে লাগানোর কথাও ভাবছেন সাম্পাওলি।

তবে কাবায়েরো মনে করিয়ে দিচ্ছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই সেরা ছন্দে থাকাটা কঠিন হবে আর্জেন্টিনার জন্য। আইসল্যান্ড আশায় বুক বাঁধতেই পারে।

সর্বশেষ

টাইমের ‘বিশ্বের সেরা ১০০’ তালিকায় জায়গা পেয়ে সংসদে প্রধানমন্ত্রীর অভিনন্দন

April 16, 2026

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াওয়ের সৌজন্য সাক্ষাৎ

April 16, 2026

বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না: নিতাই রায় চৌধুরী

April 16, 2026

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

April 16, 2026

জিলংয়ের ভিভা এনার্জি শোধনাগারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, জ্বালানি ব্যবস্থা উদ্বিগ্ন

April 16, 2026

মার্কিন অবরোধ ছাড়িয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাংকার

April 16, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.