• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, March 8, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অন্যান্য

সংসদ-রাষ্ট্র নিয়ে অবমাননাকর বক্তব্যে আইনি ব্যবস্থা: সুরঞ্জিত

প্রকাশিতঃ 10/11/2015
Share on FacebookShare on Twitter

সংসদ, সংবিধান ও রাষ্ট্র নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে আইন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।
সংসদ ভবনে কমিটির এই বৈঠক হয়। এরপর সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বৈঠকে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত এই আইনে স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে এই বিধান রাখার বিষয়ে আলোচনা হয়। সরকার যদি বিবেচনা করে যেকোনো এনজিও সংসদ, রাষ্ট্র ও বিচার বিভাগের বিরুদ্ধে অশালীন বা অবমাননাকর বক্তব্য দিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে সংসদ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্য নিয়ে আলোচনা হয়। টিআইবির পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান বলেন, সংসদ পুতুল নাচের নাট্যশালা।
এ বিষয়ে সুরঞ্জিত বলেন, এনজিওগুলোর এমন অবস্থা যে-আমার ঘরের ছাও, আমারে খাইতে চাও। তারা সরকার ও রাষ্ট্রের সমান্তরাল হয়ে উঠছে। এই অধিকার তাদের নেই। তাদের কাজ সেবামূলক কাজ করা। নির্বাচন নিয়ে কথা থাকতেই পারে। সে বিষয়ে রাজনৈতিক দল কথা বলবে। এর মধ্যে এনজিও কেন? ইফতেখারুজ্জামান কিছু কথা বলেছেন, যা অগ্রহণযোগ্য ও অবমাননাকর। সংসদকে পাপেট শো বলেছে। তুমি কে হে? তুমি এনজিও। বাইরের টাকা আন। তিনি যে কথা বলেছেন, তা ফিলদি (নোংরা)।
টিআইবি সীমা লঙ্ঘন করেছে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, আমাদের অবস্থান এনজিওর বিরুদ্ধে নয়। অন্য এনজিওদের দায়িত্ব নিতে হবে। তাদের বলতে হবে ইফতেখারুজ্জামান তাদের মুখপাত্র কি না। যদি তারা ‘হ্যাঁ’ বলে, তাহলে একরকম, না হলে অন্যরকম। তিন দিনের মধ্যে তাদের বক্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে আইন অনুযায়ী…. তাঁকে লাইসেন্স…ইচ্ছামতো কথা বলার অবাধ লাইসেন্স দেওয়া হয়নি। সেটা পলিটিক্যাল পার্টিকে দেওয়া আছে। টিআইবি সামাজিক, আইনি, সাংবিধানিক সকল সীমা লঙ্ঘন করেছে। আজ আওয়ামী লীগ আছে, কাল বিএনপি আসতে পারে, পরশু জাতীয় পার্টি আসতে পারে। উনি কে?
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, তাজুল ইসলাম চৌধুরী, শামসুল হক, আবদুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস, জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম বৈঠকে অংশ নেন।

সর্বশেষ

হাইকোর্টে চার মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

March 8, 2026

খালেদা জিয়াকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা, পুরস্কার গ্রহণ করেন ব্যারিস্টার জাইমা রহমান

March 8, 2026

পল কাপুরের সঙ্গে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের আলোচনা

March 8, 2026

দাপ্তরিক কাজে শৃঙ্খলা ও দ্রুততা নিশ্চিতের তাগিদ দিলেন এমপি শিমুল

March 8, 2026

ইরান ইস্যুতে স্টারমারের সঙ্গে এরদোয়ানের ফোন আলাপ

March 8, 2026

ইরানে স্থল অভিযানের সম্ভাবনা: কুর্দি গোষ্ঠী থেকে আন্তর্জাতিক যোগাযোগ, আইআরজিসির হুঁশিয়ারি

March 8, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.