• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, October 16, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

সানির সঙ্গে কাজ করতে পারলে খুশি হবো: আমির

প্রকাশিতঃ 21/01/2016
Share on FacebookShare on Twitter

সাবেক পর্ন তারকা সানি লিওনকে নিয়ে সেই বিতর্কিত সাক্ষাত্কারের কথা সবাই জানেন। এনিয়ে সাক্ষাত্কার গ্রহীতাকে ব্যাপক সমালোচনার শিকার হতে হচ্ছে। ভারতের বড় বড় অভিনেতারা সানি লিওনের পাশে এসে দাঁড়িয়েছেন। এবার সানি তার পাশে পেলেন বলিউড পারফেকশনিস্ট আমির খানকে। সানিকে নিয়ে করা ওই সাক্ষাত্কারের বিষয়ে আমির খান তার টুইটার এবং ফেসবুক পাতায় লিখেছেন, সানি ওই সাংবাদিকের প্রশ্নের জবাব যেভাবে দিয়েছেন খুব ভালো করেছেন। সানির জায়গায় আমি থাকলে আমিও একই উত্তর দিতাম।

৫০ বছর বয়সী এ অভিনেতা আরো বলেন, সানির সঙ্গে কাজ করতে পারলে আমি খুশি হবো। ওই সাংবাদিক সানির যেসব অতীত সাক্ষাত্কারে নিয়ে এসেছেন সেগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমির খানের সমর্থন পাওয়াটা খুব সৌভাগ্যের বিষয়। সেটা কে না জানে? সানিও ভালো করেই জানেন। বলিউডের এতো বড় মাপের অভিনেতার কাছ থেকে সমর্থন পেয়ে তাকে ধন্যবাদ জানাতে ভুলেননি এ ইন্দো-কানাডিয়ান। এক টুইট বার্তায় সানি লিওন লিখেছেন, আমিরের কারণে তার গোটা বছরটাই পাল্টে গেল। তাকে অনেক শ্রদ্ধাও জানান সানি। সম্প্রতি একটি ভারতীয় নিউজ চ্যানেল সানি লিওনের সাক্ষাত্কার নেয়। সেখানে সানিকে প্রশ্ন করা হয়, পর্ন তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায়? এ সব জানার পরেও আমির খানের মতো তারকা আপনার সঙ্গে কাজ করবেন? তার উত্তরে যথেষ্ট সংযত ছিলেন সানি। তিনি বলেন, যা করেছি বেশ করেছি। আমি ও সব নিয়ে ভাবিই না। হয়তো আমির কাজ করবেন না। তবে তিনিই এটা ভাল বলতে পারবেন। হয়তো কোনও একদিন বড় মাপের কোনও স্টারের সঙ্গে আমি কাজ করব। সেই মুহূর্তে কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার অতীত নয়। তাই আমার পর্ন ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনও প্রভাব ফেলে না।

সাক্ষাত্কার চলাকালীন অনস্ক্রিন তিনি ভেঙে পড়েননি ঠিকই। কিন্তু ক্যামেরা বন্ধ হতেই কেঁদে ফেললেন সানি লিওন। সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার ঘটনার পর মিডিয়ার কাছে প্রকাশ করেছেন এই তথ্য।  ওই সাক্ষাত্কার প্রচারিত হওয়ার পরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে সত্যিই কি এ ভাবে কারও অতীত নিয়ে খোঁচা দেয়া সাংবাদমাধ্যমের কাজ? ক্যামেরার সামনে সানি লিওনকে বিব্রত করাই কি মূল উদ্দেশ্য ছিল? এর সঠিক উত্তর না মিললেও সানির পাশেই দাঁড়িয়ে ওই সাংবাদিককেই কাঠগড়ায় তুলেছেন বলিউডের একটা বড় অংশ। এ বার আমিরও এসে দাঁড়ালেন সানির পাশেই।

সূত্র: এনডিটিভি।

সর্বশেষ

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে মক্কা জোটে যোগের আগে, শামা ওবায়েদ

September 1, 2026

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তার প্রস্তুতি: সারাহ আলড্রিচ

September 1, 2026

দুই বছরের মধ্যে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

September 1, 2026

চাপে নয়, চাহিদার কারণে বোয়িং বিমান কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

September 1, 2026

প্রধানমন্ত্রীর বক্তৃতা: বিএনপি আর সংসদীয় গণতন্ত্রের অবদান

September 1, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতা করুন, কিন্তু সংবিধান সংশোধনে অনাগ্রহ

August 31, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.