• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, March 8, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

জলিল চাইলেই সঙ্গে নাচবেন কারিনা!

প্রকাশিতঃ 27/01/2016
Share on FacebookShare on Twitter

‘কারিনার সঙ্গে নাচার “বাসনা” আছে?’ হাসতে হাসতেই অনন্ত জলিল বললেন, ‘বাসনা আবার কী… জলিল চাইলেই তো হয়। আগেও এমন হয়েছে।’ সংবাদ সম্মেলনে এমন আত্মবিশ্বাস নিয়েই বলিউডের তারকা কারিনা কাপুরের সঙ্গে এক মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিল।

‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ (অনন্ত জলিল) অনুষ্ঠানটি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল আজ বুধবার দুপুরে। সংবাদ সম্মেলনে অনন্ত জলিলকে বেশ কয়েকবারই প্রশ্ন করা হয়েছিল, কারিনার সঙ্গে ঠিক কী ধরনের পরিবেশনায় অংশ নেবেন তিনি? অনুষ্ঠানের আগে এ বিষয়ে কোনো কিছুই আগাম প্রকাশ করে এর চমক নষ্ট করতে চাননি তিনি। অগত্যা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কারিনার সঙ্গে নাচার বাসনা আছে কি না?
আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’। ছয় ঘণ্টার এই অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর। আর গান গাইবেন জাবেদ আলী ও কণিকা কাপুর। বাংলাদেশ থেকে এ আয়োজনে অংশ নেবেন অনন্ত জলিল।

অন্তর শোবিজ আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে ৬০ সদস্যের একটি দল নিয়ে ঢাকায় আসবেন কারিনা কাপুর। আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে স্বপন চৌধুরী জানান, ‘ক্লিন ঢাকা কনসার্টটি জুড়েই থাকবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঢাকা শহরের পরিচ্ছন্নতাকর্মীদেরও সহযোগিতা করব।’
‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে ১৩ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে কারিনা কাপুর ও তাঁর দল।

সর্বশেষ

হাইকোর্টে চার মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

March 8, 2026

খালেদা জিয়াকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা, পুরস্কার গ্রহণ করেন ব্যারিস্টার জাইমা রহমান

March 8, 2026

পল কাপুরের সঙ্গে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের আলোচনা

March 8, 2026

দাপ্তরিক কাজে শৃঙ্খলা ও দ্রুততা নিশ্চিতের তাগিদ দিলেন এমপি শিমুল

March 8, 2026

ইরান ইস্যুতে স্টারমারের সঙ্গে এরদোয়ানের ফোন আলাপ

March 8, 2026

ইরানে স্থল অভিযানের সম্ভাবনা: কুর্দি গোষ্ঠী থেকে আন্তর্জাতিক যোগাযোগ, আইআরজিসির হুঁশিয়ারি

March 8, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.