• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, August 25, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

বিএনপির আন্দোলনের ‘শক্তি-সামর্থ্য নেই’

প্রকাশিতঃ 09/01/2016
মাল্টিমিডিয়া ক্লাসরুমের যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, প্রকল্প পরিচালক প্রত্যাহার
Share on FacebookShare on Twitter

বিএনপির আন্দোলন এখন আওয়ামী লীগের জন্য দুশ্চিন্তার কারণ নয় বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর মতে, আন্দোলন করার শক্তি, সামর্থ্য, সাহস ও জনসমর্থন কোনোটিই নেই দলটির।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বেলা আড়াইটায় অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভা সফল করতে এ সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘গত সাত বছরে প্রমাণ হয়েছে তারা আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে। তাদের এখন আন্দোলন করার শক্তি নেই, সামর্থ্য নেই, সাহস নেই এবং জনসমর্থন নেই। কাজেই বিএনপি আন্দোলন করবে, এমন দুশ্চিন্তা এখন আমাদের মাথায় নেই।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য আরও বলেন, ‘আমাদের এখন কাজ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকব। আওয়ামী লীগের ক্ষতি যদি আওয়ামী লীগ না করতে পারে, তাহলে বাইরের কোনো শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না। তাই আমাদের শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘গতকালকের গণমাধ্যমে আমরা দেখলাম বিএনপির তথাকথিত থিংক ট্যাংকের সদস্য বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে করা খালেদা জিয়ার কটাক্ষকে সমর্থন করে কথা বলেছেন। বেগম জিয়া নাকি মহা একটা কাজ করেছেন। আমরা অবাক হয়ে যাই, যখন গোটা জাতি খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করছে, তখন তাঁদের পক্ষের তথাকথিত বুদ্ধিজীবীরা সেটা সমর্থন করছেন।’
হানিফ বলেন, ‘আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন তাঁর একটি কলামে লিখেছেন, এ বাংলাদেশে রাজাকার হওয়া সহজ কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে থাকা কঠিন। আজকে এ সকল বুদ্ধিজীবীর বক্তব্য শুনে এটাই মনে হয়েছে। এ সকল বুদ্ধিজীবী নিজেদের রাজাকার হিসাবে ভাবতে বেশি উল্লসিত হন। তাই তাঁরা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষÿকরে বক্তব্য দিচ্ছেন।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর উষ্ণ অভিনন্দন

August 25, 2026

প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন

August 25, 2026

আগামী অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

August 25, 2026

ডেনমার্ক বিনিয়োগ করবে ঢাকার পানি ও বর্জ্য ব্যবস্থায়

August 25, 2026

ঢাকায় ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

August 25, 2026

তথ্যমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য একসঙ্গে কাজের আহ্বান

August 24, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.