• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, May 15, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

এরশাদ, রওশনসহ সবাই ঐক্যবদ্ধ: বাবলু

প্রকাশিতঃ 22/01/2016
Share on FacebookShare on Twitter

মহাসচিব পদ থেকে বাদ পড়ার ঘটনাকে ষড়যন্ত্র মনে করছেন জাতীয় পার্টির নেতা ও সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এ ষড়যন্ত্র কখনো সফল হবে না বলেও তিনি মনে করেন। তিনি বলেন, এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা। এরশাদ, রওশন এরশাদসহ দলের সব নেতা কর্মী ঐক্যবদ্ধ আছেন।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
সর্বশেষ ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির টিকিটে চট্টগ্রাম নগরের কোতোয়ালি-বাকলিয়া আসন থেকে সাংসদ নির্বাচিত হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। মহাসচিবের পদ থেকে বাদ পড়ার পর আজই প্রথম মুখ খুললেন এই সাংসদ।
তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র হচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব চলছে। এসব ষড়যন্ত্র কখনো সফল হবে না। আমাদের সব নেতা কর্মী ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে।’
বিমানবন্দর থেকে বেরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রথমেই তাঁর বাবার কবর জিয়ারত করেন। পরে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করেন। আজ রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে তিনি প্রথম আলোকে জানান।
গত ১৭ জানুয়ারি রংপুরের এক কর্মিসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর ছোট ভাই জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। এর পরদিন সোমবার জাতীয় পার্টির সভাপতিমণ্ডলী ও পার্লামেন্টারি কমিটির একাংশের বিশেষ বৈঠকে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। তার পরদিন মঙ্গলবার এরশাদ জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে আবারও দলের মহাসচিব হিসেবে ঘোষণা দেন।

সর্বশেষ

ঋণের জালে চিড়েচ্যাপ্টা অর্থনীতি — কর বাড়ছে জনগণের কাঁধে

May 15, 2026

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু

May 15, 2026

ভোলায় প্রতিহিংসা ছেড়ে সহনশীলতা: হাফিজ ইব্রাহিমের নতুন রাজনৈতিক মডেল

May 15, 2026

আওয়ামী লীগের সিদ্ধান্তে দেশের মানুষ পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত: মির্জা ফখরুল

May 15, 2026

ট্রাম্পের চীন সফর: বাণিজ্যের আড়ালে তাইওয়ান–ইরান ইস্যুতে উত্তেজনা

May 15, 2026

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিন শিশুসহ ২১ জন নিহত

May 15, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.