• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, August 26, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

‘সবখানে অন্ধকার, এমনকি বিয়ের অনুষ্ঠানেও’

প্রকাশিতঃ 04/02/2016
Share on FacebookShare on Twitter

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে ভয়াবহ সংকট চলছে। সবখানে অন্ধকার, বিভক্তি। এই বিভক্তি বিয়ের অনুষ্ঠানেও চলে এসেছে। সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ না হলে চলমান এই অন্ধকার থেকে বের হওয়ার ব্যাপারেও সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা।
বুধবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ক্রিকেট অঙ্গন নামে একটি সংগঠন  সভার আয়োজন করে।
ফখরুল বলেন, দেশ একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছে। খেলাধূলা, বিয়ের অনুষ্ঠান থেকে  শুরু করে সবখানে আজ বিভক্তি আর অন্ধকারের সংস্কৃতি। এই সংস্কৃতি আমাদের এগিয়ে নিতে পারবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে এই অন্ধকার দূর করা সম্ভব বলেও তিনি মনে করেন।
বিএনপিনেত্রী খালেদা জিয়াকে কেন্দ্র করে সরকারের নানা অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া বন্দি হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমরা তাকে রাষ্ট্র ও গণতন্ত্রের ‘লৌহ মানবী’ বলি। অথচ তাকেসহ পরিবারের সদস্যদের নামে এই অবৈধ সরকার মিথ্যা মামলা দেয়। তাদের পাকিস্তানের চর হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করে, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক।
স্মরণসভায় মির্জা ফখরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করেন। তিনি বলেন,আরাফাত রহমান কোকোর মত এতো বড় ক্রীড়া সংগঠক অকালে মৃত্যুবরণ করলেন। কিন্তু, এই বোর্ড একটি শোকবার্তাও দিল না।  তার দাবি, বিসিবি শোকবার্তা দিলে তো ছোট হয়ে যেতো না, বরং বড় হতো। শোক জানায়নি, এতে কিছু যায়-আসে না। লাখ লাখ মানুষ কোকোর জানাজায় এসে তার জনপ্রিয়তা প্রমাণ করেছেন।
স্মরণসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার জামিল, জাতীয় দলের সাবেক ক্রিকেটার তানজিব আহসান সাদ প্রমুখ।

সর্বশেষ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে ধর্মীয় মর্যাদায়

August 26, 2026

সিপিডির তথ্য বিভ্রাটে দুঃখ প্রকাশ

August 26, 2026

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, পুলিশের ধারাবাহিক জনবান্ধব ও সংস্কারকরণ হচ্ছে

August 26, 2026

দুদকের মহাপরিচালক ও পরিচালক পদের রদবদল

August 26, 2026

আইনমন্ত্রীর ফ্যাসিবাদ প্রতিরোধের জন্য কার্যকর রোডম্যাপের আহ্বান

August 26, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর উষ্ণ অভিনন্দন

August 25, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.