• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, August 8, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

‘আমাকে নিলে না কেন’

প্রকাশিতঃ 04/02/2016
Share on FacebookShare on Twitter
জাতীয় পার্টির নবনিযুক্ত কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদও উপস্থিত থাকতে চেয়েছিলেন, অন্তত তেমনই দাবি পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় জাতীয় পার্টি ঢাকা উত্তরের আয়োজনে ওই সংবর্ধনা অনুষ্ঠানে এরশাদ প্রধান অতিথির বক্তব্য দেন।

ভাই জিএম কাদের ও বিশ্বস্ত নেতা হাওলাদারকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ‘সঠিক ছিল’ মন্তব্য করে আত্মতৃপ্তির কথায় অনুষ্ঠানে বলেছেন সাবেক এই সেনাশাসক।

বক্তব্যের শুরুতে এরশাদ বলেন, তার স্ত্রী সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এ অনুষ্ঠানে আসতে আগ্রহী ছিলেন।

“একটা কথা বলি, একটু আগে রওশন ফোন করেছিলেন। আমাকে বললেন, তুমি কোথায়? আমি বললাম, আমার ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আছি।

“তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আমাকে নিলে না কেন? আমি বললাম, এখানে তো আমারও আসার কথা ছিল না, অনেকটা হঠাৎ করেই এসে পড়েছি।”

বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদারের প্রশংসা এবং সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সমালোচনা করেন এরশাদ।

গত মাসের শেষ দিকে এরশাদ রংপুরে এক অনুষ্ঠানে কাদেরকে কো-চেয়ারম্যান করার ঘোষণা দিলে ঢাকায় সভাপতিমণ্ডলীর একাংশের বৈঠকে ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা হয়।

পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ওই ঘোষণা দেওয়ার পর পুরানো সঙ্গী হাওলাদারকে সেই দায়িত্ব দেন এরশাদ। এরপর জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকেও এরশাদ বিদ্রোহের মুখে পড়েন।

গুলশানে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পার্টির নবনিযুক্ত কো-চেয়ারম্যান কাদের, মহাসচিব রুহুল আমিন হওলাদার ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতি বক্তব্য রাখেন।

সর্বশেষ

বড় রপ্তানি ধস: বাংলাদেশ-মস্কো সম্পর্কের চাপে অর্থনৈতিক চ্যালেঞ্জ

August 8, 2026

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী উপস্থিত

August 8, 2026

প্রধানমন্ত্রীের উদ্বোধন করলেন চিকিৎসক সমাবেশ

August 8, 2026

প্রধানমন্ত্রীর আহ্বান: চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়

August 8, 2026

প্রধানমন্ত্রী কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছেন, গাফিলতি কারও ছাড় নয়: রিজভী

August 8, 2026

সম্পর্কের ভবিষ্যত নির্ধারিত হবে ভারতের হাতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

August 7, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.