• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, August 8, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিশ্ব

ভূমধ্যসাগরে অনিশ্চয়তায় থাকা ৬২৯ অভিবাসীকে গ্রহণ করলো স্পেন

প্রকাশিতঃ 17/06/2018
ভূমধ্যসাগরে অনিশ্চয়তায় থাকা ৬২৯ অভিবাসীকে গ্রহণ করলো স্পেন
Share on FacebookShare on Twitter

ভূমধ্যসাগরের লিবীয় উপকূল থেকে গত সপ্তাহে উদ্ধার হওয়া ৬২৯ অভিবাসন প্রত্যাশীর একটি অংশ স্পেনের বন্দরে প্রবেশ করেছে। রবিবার (১৭ জুন) বাকি অংশটিরও স্পেনে পৌঁছানোর কথা রয়েছে। ইতালি ও মাল্টা সরকার ওই অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর স্প্যানিশ সরকার তাদের জন্য দুয়ার খুলে দেয়। উদ্ধার হওয়া ওই অভিবাসন প্রত্যাশীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ারও ঘোষণা দিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ওই অভিবাসীদের বহনকারী তিনটি জাহাজের একটি এরইমধ্যে ভ্যালেন্সিয়া বন্দরে পৌঁছেছে।

গত সপ্তাহে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ৬২৯ অভিবাসীকে উদ্ধার করার পর তাদেরকে অ্যাকুরিয়াস নামের একটি জাহাজে তুলে দেওয়া হয়। উদ্ধার তৎপরতায় ইতালির নৌবাহিনী ও কোস্টগার্ডও অংশ নিয়েছিল। উদ্ধারকৃত অভিবাসীদের নিয়ে ইতালির বন্দরে নোঙর করতে চাওয়া জাহাজটিকে ভূমধ্যসাগরেই স্থির থাকার নির্দেশ দেয় দেশটির ‘মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার’। এর আগে মাল্টাও ওই অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ওই জাহাজে থাকা মানুষেরা বেশিরভাগই সাব-সাহারান এলাকার বাসিন্দা। উদ্ধারকৃতদের ১২৩ জন এমন শিশু যাদের সঙ্গে কোনও অভিভাবক নেই। ১১ জন খুবই ছোট শিশু ও ৭ জন গর্ভবতী নারী রয়েছেন ওই জাহাজে। শিশুগুলোর বেশিরভাগই ইরিত্রিয়া, ঘানা, নাইজেরিয়া ও সুদানের বাসিন্দা।

এ সপ্তাহের প্রথমদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানশেজ বলেন, ‘মানবিক বিপর্যয় ঠেকাতে সহায়তা করাটা আমাদের দায়িত্ব। মানবাধিকারের প্রতি আমাদের দায়বোধ থেকে এসব মানুষের নিরাপদ প্রবেশের জন্য ‌আমরা একটি বন্দর খুলে দিচ্ছি।’ রবিবার (১৭ জুন) ভোর ৬টা ২০ মিনিটের দিকে অভিবাসীদের বহনকারী ইতালীয় কোস্ট গার্ডের জাহাজটি বন্দরে প্রবেশ করে। ইতালীয় সংবাদমাদ্যম আনসাকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই জাহাজে ২৭৪ জন আরোহী আছেন। অভিবাসন প্রত্যাশীদের সহায়তার জন্য স্বাস্থ্য কর্মকর্তা ও দোভাষীদের প্রস্তুত রেখেছে স্পেন। রেড ক্রসের কর্মীরাও অভিবাসীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উদ্ধার হওয়া বাকি অভিবাসীদের নিয়ে রবিবার আরও দুইটি জাহাজ স্পেনের বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দুই সপ্তাহ আগে স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পেদ্রো। ক্ষমতায় আসার পরপরই অভিবাসন-বান্ধব অবস্থান দেখাচ্ছেন তিনি।

সর্বশেষ

বড় রপ্তানি ধস: বাংলাদেশ-মস্কো সম্পর্কের চাপে অর্থনৈতিক চ্যালেঞ্জ

August 8, 2026

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী উপস্থিত

August 8, 2026

প্রধানমন্ত্রীের উদ্বোধন করলেন চিকিৎসক সমাবেশ

August 8, 2026

প্রধানমন্ত্রীর আহ্বান: চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়

August 8, 2026

প্রধানমন্ত্রী কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছেন, গাফিলতি কারও ছাড় নয়: রিজভী

August 8, 2026

সম্পর্কের ভবিষ্যত নির্ধারিত হবে ভারতের হাতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

August 7, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.