• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, July 13, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

হজযাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেইঃ মহিবুল হক

প্রকাশিতঃ 12/07/2018
Share on FacebookShare on Twitter

সৌদি আরবের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দেওয়া শর্তের কারণে বাংলাদেশের হজ ফ্লাইট পরিচালনায় কোনও ধরনের জটিলতার সৃষ্টি হবে না বলে জানিয়েছে বিমান মন্ত্রণালয়। সচিবালয়ে বিমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১২ জুলাই) বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক একথা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হজ ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বিমানের নিজস্ব তিনটি ফ্লাইট রয়েছে। যে ফ্লাইটগুলো গত তিন বছর সৌদিতে অপারেট করেছে। তবে, হজযাত্রী পরিবহনের জন্য যে দুইটি বিমান লিজ নেওয়া হয়েছে, সেই দুইটি বিমানের তিন বছরের অভিজ্ঞতা নেই। সেক্ষেত্রে এই দুইটি বিমান হয়তো আটকে যাবে। এ সমস্যা নিরসনে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৌদি সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আশা করছি—আজকের দিনের মধ্যেই আমরা সৌদি সরকারের কাছ থেকে ইতিবাচক সমাধান পাবো। কাজেই হজযাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’

উল্লেখ্য, সৌদি আরবের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শর্ত দিয়েছে লিজ বা ভাড়ায় সংগ্রহ করা কোনও বিমান দিয়ে সেদেশে ফ্লাইট পরিচালনা করা যাবে না। এ কারণে হজের মৌসুমে সৌদি আরবের সব রুটে টিকিট বিক্রি বন্ধ রেখেছে বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে এ বছর পূর্বনির্ধারিত হজ ফ্লাইটের বাইরে নতুন করে হজ ফ্লাইটের স্লটের অনুমতি দেবে না বলে জানায় সৌদি আরব। বিশ্বের সব দেশের জন্য এই শর্ত দিয়েছে সৌদি আরব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক জানান, যদি লিজে নেওয়া বিমান দুইটি পরিচালনার ক্ষেত্রে সৌদি আরব সরকারের অনুমতি না পাই, তাহলে আমাদের নিজস্ব বিমান দিয়ে হজযাত্রীদের পূর্ব শিডিউল মোতাবেক সৌদি আরবে পাঠানো সম্ভব হবে; তাতেও কোনও সমস্যা হবে না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বছর সৌদি সরকার বাংলাদেশকে বাড়তি কোনও স্লট দেবে না,  এটি আগেই জানানো হয়েছে। কাজেই সব হজযাত্রীকে আগে-ভাগে বিমানের টিকিট সংগ্রহ করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। সময়মতো টিকিট সংগ্রহ না করার কারণে যদি কোনও হাজি হজে যেতে সমস্যায় পড়েন, তাহলে হয়তো মন্ত্রণালয়ের কিছু করার থাকবে না।

তিনি আরও বলেন, যেসব জটিলতায় গত বছর ২৪টি ফ্লাইট বাতিল হয়েছিল, এ বছর আশা করছি-চারটি ফ্লাইটও বাতিল হবে না। কারণ, গত বছর এই সময়ের মধ্যে সাত হাজার হজযাত্রী টিকিট সংগ্রহ করেছিলেন। কিন্তু, এ বছর একই সময় ৫১ হাজার হজযাত্রী তাদের নিজ নিজ টিকিট সংগ্রহ করেছেন।

অপর এক প্রশ্নের জবাবে সচিব জানান, লিজে নেওয়া বিমান দুইটি যদি পরিচালনা করতে না পারি, তাহলে হয়তো কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বিমান কর্তৃপক্ষ।

সর্বশেষ

বর্জ্য থেকেই বিদ্যুৎ ও ইকো পণ্য: ঢাকায় দুই বড় প্রকল্প

July 12, 2026

প্রধানমন্ত্রী: জলাবদ্ধতায় জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়

July 12, 2026

আদর্শ শিক্ষকহীনতায় মাদকের প্রসার বাড়ছে: রুহুল কবির রিজভী

July 12, 2026

বুকে তীব্র ব্যথায় কন্টিনেন্টালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ পাভেল

July 12, 2026

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৪৩০ জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার

July 12, 2026

অন্ধ্রপ্রদেশের কাদাপায় করোনায় ২ জনের মৃত্যু, ৮ জন শনাক্ত

July 12, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.