• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, July 21, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিশ্ব

মেলবোর্নে সন্ত্রাসী হামলায় হামলাকারীসহ নিহত ২

প্রকাশিতঃ 09/11/2018
মেলবোর্নে সন্ত্রাসী হামলায় হামলাকারীসহ নিহত ২
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সন্ত্রাসী হামলায় হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর দুজন। শুক্রবার মেলবোর্নের বৌর্ক স্ট্রিটে স্থানীয় সময় বিকেল চারটায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলাকারী প্রথমে একটি গাড়িতে বিস্ফোরক জাতীয় দ্রব্য ছুড়ে মেরে আগুন লাগিয়ে দেন। পরে হাতে থাকা বড় ছুড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি এলোপাতাড়ি তিনজনকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে একজন মারা যান। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালান ওই ব্যক্তি। পরে পুলিশ গুলি চালালে ওই ব্যক্তি আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ভিক্টোরিয়া রাজ্য পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে নিশ্চিত করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ তাঁকে শনাক্ত করতে পারলেও আপাতত পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তি একটি গাড়িতে জ্বলন্ত কিছু একটা ছুড়ে মেরে দৌড় দিয়েছিলেন। পাশ থেকে একজন পথচারী তাঁকে ধরার চেষ্টা করলে তিনি তাঁকে ছুরিকাঘাত করেন। গাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ আসে। এ সময় ওই ব্যক্তি পুলিশ সদস্যদেরও ছুরিকাঘাত করার চেষ্টা করেন। তাঁকে থামানোর চেষ্টায় ব্যর্থ হলে পুলিশের একজন সদস্য তাঁর বুকে গুলি করেন।

স্থানীয় বাসিন্দাদের ভয়ের কোনো কারণ নেই বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভিক্টোরিয়া পুলিশ কমিশনার গ্রাহাম অ্যাশটন। তিনি হামলাকারীর পরিচয় সম্পর্কে শুধু বলেন, ‘তিনি সোমালিয়ায় জন্মেছিলেন এবং ১৯৯০ সালের দিকে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন।’

গত বছর বৌর্ক স্ট্রিটে গাড়ি হামলা চালায় এক দল সন্ত্রাসী। সেই হামলার সঙ্গে এই হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

সর্বশেষ

বাপেক্সের তিন কূপ খননে সম্ভাব্য ১ লাখ ২০ হাজার ৮৫১ কোটি টাকার গ্যাস

July 21, 2026

টিআইবি অভিযোগ: সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন

July 21, 2026

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিযুক্ত

July 21, 2026

জাহাঙ্গীর হত্যা মামলার প্রেক্ষিতে মিঠামইন ছাত্রদলের আহ্বায়ক খোকা বহিষ্কার

July 21, 2026

দিল্লিতে মোদির বাসভবন ঘিরে বিক্ষোভ, রাহুল–প্রিয়াঙ্কা আটক পরে রিহাই

July 21, 2026

নুরিস্তানে ভয়াবহ বন্যায় অন্তত ২৩ নিহত, প্রায় ১০০ নিখোঁজ

July 21, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.