• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, July 5, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

হোলি আর্টিজান হামলা মামলার রায় ২৭ নভেম্বর

প্রকাশিতঃ 17/11/2019
হোলি আর্টিজান হামলা মামলার রায় ২৭ নভেম্বর
Share on FacebookShare on Twitter

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায় ২৭ নভেম্বর ঘোষণা করা হবে। আসামিপক্ষের টানা চার দিনের যুক্তিতর্ক শেষে আজ রোববার বিকেলে আদালত এই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম সারওয়ার খান আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছেন। অপরদিকে চার আসামির আইনজীবী মো. দেলোয়ার হোসেন বলেছেন, তাঁরা ন্যায়বিচার চান।

এর আগে নৃশংস এই হামলার ঘটনায় অভিযুক্ত আট জঙ্গির মৃত্যুদণ্ড চেয়ে ৭ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে রাষ্ট্রপক্ষ সব আসামির মৃত্যুদণ্ড চায়।

২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ওই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। পরে পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের লাশ উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তোরাঁ কর্মী। হামলার আড়াই বছরের মাথায় গত বছরের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর ওই বছরের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচারকাজ।

এই মামলায় গ্রেপ্তার আট জঙ্গি আসামি হলেন রাশেদ ওরফে র‍্যাশ, রাকিবুল ইসলাম ওরফে রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান ওরফে সাগর, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ।

সর্বশেষ

গণতন্ত্র মজবুত করতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়বে: চিফ হুইপ

July 4, 2026

অর্থমন্ত্রী: বাংলাদেশ এগোচ্ছে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে

July 4, 2026

জিএম কাদের: দেশে দমন‑পীড়ন ও বৈষম্য তীব্র, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি

July 4, 2026

গণমাধ্যম শক্ত হলে গণতন্ত্রও মজবুত হবে: মির্জা ফখরুল

July 4, 2026

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সকে ইরানের সতর্কবার্তা

July 4, 2026

বেলুচিস্তানে কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী-কমান্ডো হামলায় দাবি: নিহত অন্তত ৩০

July 4, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.