• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, January 21, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

বিপিএলে প্রথম দফায় দল পাননি মাশরাফি

প্রকাশিতঃ 17/11/2019
বিপিএলে প্রথম দফায় দল পাননি মাশরাফি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার নতুন এক পথে হাঁটছে। টানা ছয় বছর ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে হওয়ার পর বিসিবির মালিকানাতেই হচ্ছে সপ্তম প্রিমিয়ার লিগ। বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ১১ ডিসেম্বর। এ উপলক্ষে গতকাল লোগো উন্মোচন করেছে বিসিবি। খেলোয়াড় তালিকাও দেওয়া হয়েছে কাল। একদিনের প্রস্তুতিতেই তাই আজ একটি পাঁচতারকা হোটেলে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গড়ে নিচ্ছে দলগুলো। প্রথম দফায় কেউ নেয়নি ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা মাশরাফি বিন মুর্তজাকে।

‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় চার নাম মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। সংখ্যাটা নিশ্চিতভাবেই ৪ থেকে বেড়ে ৫ হতো, যদি না নিষেধাজ্ঞার কবলে পড়ে মাঠের বাইরে থাকতেন সাকিব আল হাসান।

এবারের বিপিএলেও অংশ নিতে যাচ্ছে সাতটি দল। সেগুলোর নাম দেওয়া হয়েছে যথাক্রমে ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। এর মাঝে রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স বিসিবি কর্তৃক পরিচালিত হবে। বাকি দলগুলোর জন্য স্পনসর খুঁজে পেয়েছে বিসিবি।

প্লেয়ার্স ড্রাফটে লটারিতে সবার আগে সুযোগ পেয়েছে ঢাকা প্লাটুন। গত ফাইনালের নায়ক তামিমকে টেনে নিয়েছে তারা। এর আগে তামিম ইকবাল ২০১৭ থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলেছেন। এর আগে ছিলেন দুই বছর চিটাগং ভাইকিংসে। মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনা টাইগার্স। মুশফিক গতবার চিটাগং ভাইকিংসে ছিলেন। এ ছাড়া রাজশাহী কিংস, বরিশাল বুলস, সিলেট সুপার স্টারস, সিলেট রয়্যালস, দুরন্ত রাজশাহীতেও খেলেছেন মুশফিক।

মাহমুদউল্লাহ ২০১৬ সাল থেকে খুলনা টাইটানসের অধিনায়কত্ব করেছেন। এবার তাঁকে খুলনা নয়, দেখা যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। বাকি সাত দল সুযোগ পেয়েও মাশরাফি বিন মুর্তজাকে প্রথম দফায় নেয়নি। মাশরাফি ২০১৭ থেকে রংপুর রাইডার্সে খেলছেন।

সর্বশেষ

৬ মাসে দেশের শুল্ক-কর রাজস্ব আয়েও বড় ঘাটতি, মোট ক্ষতি ৪৬ হাজার কোটি টাকা

January 20, 2026

বিদেশে বাংলাদেশের ফলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে

January 20, 2026

ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিতে এফবিসিসিআই ও প্রতিযোগিতা কমিশনের বৈঠক

January 20, 2026

সূচকের সঙ্গে ডিএসইর লেনদেন বৃদ্ধি পেল

January 20, 2026

স্বর্ণের দাম এক লাফে ৫২৪৯ টাকা বৃদ্ধি, নতুন রেকর্ডের সৃষ্টি

January 20, 2026

মির্জা ফখরুলের: যারা অতীতে বাংলাদেশের স্বীকৃতি দেননি, তারা এখন দুষ্টামি করছে

January 20, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.