• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, August 26, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

২০১৯-২০ অর্থবছরে এমিরেটসের মুনাফা ২৮৮ মিলিয়ন ডলার

প্রকাশিতঃ 10/05/2020
২০১৯-২০ অর্থবছরে এমিরেটসের মুনাফা ২৮৮ মিলিয়ন ডলার
Share on FacebookShare on Twitter

২০১৯-২০ অর্থবছরে এমিরেটস এয়ারলাইন ২৮৮ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। অন্যদিকে এমিরেটস এয়ারলাইন, ডানাটা ও তাদের সাবসিডিয়ারিগুলোর সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপের অর্জিত মুনাফা গত বছরের তুলনায় ২৮ শতাংশ হ্রাস পেয়ে ৪৫৬ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

রবিবার দুবাইয়ে এমিরেটস গ্রুপের ২০১৯-২০ আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে গ্রুপটি এই নিয়ে উপুর্যপরি ৩২ বছর মুনাফা অর্জনে করেছে। গ্রুপের রাজস্ব আয় ৫ শতাংশ কমেছে, যার কারণ হিসেবে প্রথম কোয়ার্টারে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকা এবং চতুর্থ কোয়ার্টারে করোনা মহামারির ফলে উড্ডয়ন ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাকে উল্লেখ করা হয়েছে। বছরের শেষে গ্রুপের রাজস্ব আয় ছিল ২৮.৩ বিলিয়ন মার্কিন ডলার।

এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম বলেন, ২০১৯-২০ সালের প্রথম ১১ মাস আমরা লক্ষ্য অনুযায়ীই এগোচ্ছিলাম, কিন্তু করোনার বৈশ্বিক মহামারীর কারণে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আন্তর্জাতিক ভ্রমণে নিন্মগতি পরিলক্ষিত হতে শুরু করে।

কোভিড-১৯ কোম্পানির ২০২০-২১ আর্থিক ফলাফলে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন। তিনি ভবিষৎবাণী করে বলেন ‘আমরা ধারণা করছি- ভ্রমণ চাহিদা মোটামুটি স্বাভাবিক হতে কমপক্ষে ১৮ মাস সময় লাগবে।’

গত বছরের তুলনায় মুনাফা বৃদ্ধি পেলেও এমিরেটস এয়ারলাইনের যাত্রী ও কার্গো ক্যাপাসিটি কমেছে ৮ শতাংশ। এর মুলেও রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকা এবং চলতি বছরের মার্চ মাসে ইউএস সরকারের যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ। এয়ারলাইনের রাজস্ব আয় আগের বছরের তুলনায় ৬ শতাংশ হ্রাস পেয়ে ২৫.১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন মার্কেটে অন্যান্য মুদ্রার তুলনায় মার্কিন ডলারের তেজিভাবের কারণে এয়ারলাইনের ক্ষতি হয়েছে ২৬২ মার্কিন ডলার।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর উষ্ণ অভিনন্দন

August 25, 2026

প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন

August 25, 2026

আগামী অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

August 25, 2026

ডেনমার্ক বিনিয়োগ করবে ঢাকার পানি ও বর্জ্য ব্যবস্থায়

August 25, 2026

ঢাকায় ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

August 25, 2026

তথ্যমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য একসঙ্গে কাজের আহ্বান

August 24, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.