• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, May 9, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

মায়ের পাশেই দাফন করা হবে নাসিমকে

প্রকাশিতঃ 13/06/2020
মায়ের পাশেই দাফন করা হবে নাসিমকে
Share on FacebookShare on Twitter

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে রবিবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে। তার আগে সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যবিধি মেনেই মোহাম্মদ নাসিমের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। মায়ের কবরের পাশেই দাফন করা হবে বর্ষীয়ান এ রাজনীতিবিদকে।

শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। টানা প্রায় দুই সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন তিনি। আজ রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মর্গে মোহাম্মদ নাসিমের মরদেহ রাখা হবে। আজ রাতেই আমেরিকা প্রবাসী তার ছেলে তন্ময় দেশে ফিরলে আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীতে মোহাম্মদ নাসিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সচেতনতার বিষয়টি বিবেচনায় নিয়ে নাসিমের মরদেহ সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে না।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়।এরপর দুই দফায় ৭২ ঘণ্টায় করে পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। এর মধ্যেই পরপর তিনবার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি তার শরীরে।

কয়েকদিন স্থিতিশীল থাকলেও গত বৃহস্পতিবার রক্তচাপ অস্বাভাবিক উঠা নামা করতে থাকে নাসিমের।এরপর গতকাল শুক্রবার পরিস্থিতি আরও জটিল হতে থাকে। তার স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় বিদেশ নেয়ার পরিকল্পনা থেকে সরে আসে পরিবার।

সর্বশেষ

রাষ্ট্রপতি স্বাস্থ্যপরীক্ষার জন্য লণ্ডন যাচ্ছেন

May 9, 2026

বাংলাদেশ-পাকিস্তান মাদকপাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষর

May 9, 2026

বাজারে সবজির দাম সবকিছুকেও ছাড়িয়ে গেছে ৮০ টাকার নিচে নেই কোনো সবজি

May 9, 2026

কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু হবে

May 9, 2026

দেশের চার অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্কতা জারি

May 9, 2026

চার অঞ্চলে ঝড়ো হাওয়া—নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত

May 9, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.