• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, June 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব

প্রকাশিতঃ 23/10/2020
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব
Share on FacebookShare on Twitter

হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি রয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের কপিল দেব। কপিল এখন বিপন্মুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কপিলের অসুস্থতার খবর প্রথম জানা যায় টুইটারে। লীনা ঠাকরে নামে এক ক্রীড়া সাংবাদিক তার অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন। সেই খবরই এখন গোটা ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কেমন আছেন তা জানতে উদ্বিগ্ন সকলেই। ক্রীড়া জগত থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই তাঁর শারীরিক সুস্থতা কামনা করছেন।

১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হরিয়ানা হ্যারিকেনের। ১৯৮৩ সালে লর্ডসে ক্রিকেট ইতিহাসের অন্যতম চমকপ্রদ ঘটনা ঘটিয়েছিল কপিলের নেতৃত্বাধীন ভারত। মাত্র ১৮৩ রানের পুঁজি নিয়ে সেই সময়ের ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ (প্রুডেনশিয়াল কাপ) জিতেছিল ভারত। ওই টুর্নামেন্টেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রানের ঝকঝকে ইনিংসও খেলেন কপিল। ১৩১টি টেস্টে মোট ৪৩৪টি উইকেট রয়েছে কপিলের ঝুলিতে। ২২৫টি এক দিনের ম্যাচে ২৫৩টি উইকেটও পেয়েছেন তিনি। টেস্টে এই অলরাউন্ডার করেছেন ৫ হাজার ২৫৮ রান। এক দিনের ক্রিকেটে তাঁর রয়েছে ৩ হাজার ৭৮৩ রান।

ভারতের জার্সিতে শুধু ক্রিকেটই নয়, প্রাক্তন ভারত অধিনায়ক নেমেছেন গলফের মাঠেও। তাঁর অধিনায়কত্বেই প্রথম বিশ্বকাপের স্বাদ পেয়েছিল দেশবাসী। গলফেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন কপিল।

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকা দাবি করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

June 19, 2026

তথ্যমন্ত্রী: গণমাধ্যম সংস্কারে সরকার কেবল ‘সহায়ক’ থাকলেও কার্যকর পার্টনার হবে

June 19, 2026

মহাখালীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণে তিনজন আটক

June 19, 2026

রাশেদ খাঁন: জামায়াতের দ্রুত নির্মম পতন আসছে

June 19, 2026

ফিলিস্তিনিদের মর্যাদা ফিরিয়ে আনতে বিশ্বকে আহ্বান জানালেন জাতিসংঘের ত্রাণ প্রধান

June 19, 2026

চার সেনা নিহতের পর ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক ঘোষণা: ‘পুরো লেবানন পুড়ে যাক’

June 19, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.