• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, August 9, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো দক্ষিণাঞ্চলেও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে’

প্রকাশিতঃ 28/11/2020
‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো দক্ষিণাঞ্চলেও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে’
Share on FacebookShare on Twitter

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো দক্ষিণাঞ্চলেও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌ প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ শেষে দক্ষিণাঞ্চলে অনুরুপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন পর আমরা উন্নয়নের সুযোগ পেয়েছি। এ সুযোগকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে কাজ করছি; আশা করছি সফল হব।

শনিবার সকালে পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ সব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট সার্জি লাস্টোকিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হুসেইন ও উপ প্রকল্প পরিচালক হাসিনুর রহমান।

ভাইস প্রেসিডেন্ট প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। তিনি আশা করেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। তিনি রাশিয়া থেকে প্রেরিত প্রকল্পের ভারি যন্ত্রপাতি পরিবহনে সহযোগিতার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রশংসা করেন। আগামীতে নৌপরিবহন মন্ত্রণালয়ের আরো সহযোগিতা কামনা করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়া থেকে ভারি যন্ত্রপাতি মোংলা হয়ে পাকশী পর্যন্ত নৌপথে সহজে পৌঁছানোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ৯৫৬ কোটি টাকা ব্যয়ে মোংলা-চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ-পাকশী নৌরুট খনন করছে। ইতোমধ্যে ভারি যন্ত্রপাতি নিয়ে ২২টি জাহাজ মোংলা থেক পাকশী পৌঁছেছে। আরো তিনটি জাহাজ মোংলা থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পৌঁছবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ৩০ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে এগিয়ে যায় এবং পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে পদার্পণ করে। আশা করা যায় ২০২৩ সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

সর্বশেষ

বড় রপ্তানি ধস: বাংলাদেশ-মস্কো সম্পর্কের চাপে অর্থনৈতিক চ্যালেঞ্জ

August 8, 2026

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী উপস্থিত

August 8, 2026

প্রধানমন্ত্রীের উদ্বোধন করলেন চিকিৎসক সমাবেশ

August 8, 2026

প্রধানমন্ত্রীর আহ্বান: চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়

August 8, 2026

প্রধানমন্ত্রী কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছেন, গাফিলতি কারও ছাড় নয়: রিজভী

August 8, 2026

সম্পর্কের ভবিষ্যত নির্ধারিত হবে ভারতের হাতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

August 7, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.