• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, June 27, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে হবে: কাদের

প্রকাশিতঃ 28/04/2021
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে হবে: কাদের
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীকে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে জাতীয় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ রয়েছে। এই রাষ্ট্র সকল দুর্যোগ এখনো সফলভাবে মোকাবেলা করছে, কারণ জননেত্রী শেখ হাসিনা তার সকল মেধা, সততা, সাহস, পারদর্শিতা ও কঠোর পরিশ্রম দিয়ে জাতির পাশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ- এক, করোনা মহামারির দ্বিতীয় স্রোত কার্যকরভাবে মোকাবেলা করা এবং দুই, সাম্প্রদায়িক ও ধর্মান্ধ গোষ্ঠীসহ রাষ্ট্রবিরোধী সকল গোষ্ঠীর ষড়যন্ত্র ও তথ্য সন্ত্রাস মোকাবেলা করা।

এ লক্ষ্যে তিনি নেতা কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করে তিনি বলেন, এর জন্য দরকার কর্ম দক্ষতা, কমিটমেন্ট আর কঠোর পরিশ্রম। রাষ্ট্র, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাস চলছে, এটি সর্বোচ্চভাবে মোকাবেলার আহ্বান জানান তথ্য ও গবেষণা উপকমিটির সদস্যগণকে।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে উপকমিটির ভার্চুয়াল সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মাহফুজুর রহমান, ড. শাহজাহান মাহমুদ, জনাব সাজ্জাদুল হাসান, প্রফেসর হেলালুদ্দীন নিজামী, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ব্রিগেডিয়ার ডা. মো. শাহজাহান, নওশের রহমান, প্রফেসর ড. অসীম সরকার, ডা. জাহানারা আরজু, ড. মোহাম্মদ শামসুর রহমান, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, আমেনা কোহিনুর, আতাউল মাহমুদ, সৈয়দ আবু তোহা, অ্যাডভোকেট আরেফা পারভীন তাপসী, শেখ আদনান ফাহাদ, রায়হান কবির, ফাহিম শাহরিয়ার, রকিবুদ্দিন আহমেদ ঢালী, মাসুদ পারভেজ খান ইমরান, রাজীব হোসেন প্রমুখ।

সর্বশেষ

বেনজীর ফেরানোর জন্য দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার

June 26, 2026

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026

রিকশা থেকে প্রাডো: ‘জুলাই চেতনা’ বিক্রি করে রাতারাতি ধনী হওয়ার অভিযোগ

June 26, 2026

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামায়াত নেতৃত্বে ১১ দল ঘোষণা ৩৬ দিনের কর্মসূচি

June 26, 2026

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, আহত প্রায় ২ হাজার ৯৮০

June 26, 2026

বেইজিংয়ে ১০৯ তলা সিটিক টাওয়ারে হালকা বিমান বিধ্বস্ত, শহরজুড়ে তীব্র চাঞ্চল্য

June 26, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.