• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, July 17, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

কখনোই ভাবিনি তাড়াহুড়ো করে ম্যাচ জিততে হবে: সাকিব

প্রকাশিতঃ 19/07/2021
কখনোই ভাবিনি তাড়াহুড়ো করে ম্যাচ জিততে হবে: সাকিব
Share on FacebookShare on Twitter

দলের বিপদের মুহূর্তে আরো একবার ত্রাতা হয়ে এলেন সাকিব আল হাসান। দলকে জেতালেন একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। অন্যরা এলেন-গেলেন, সাকিব রয়ে গেলেন। ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন। ম্যাচ শেষে সাকিব জানালেন, দ্রুত ম্যাচ শেষ করতে হবে এমনটা ভাবেননি একবারও। হারের কথাও আনেননি মাথায়।

সাকিব বলেন, আফিফ যখন আসলো ওর সঙ্গেও বলছিলাম যে, ব্যাটসম্যানরা যদি ৪৫ ওভার পর্যন্ত ব্যাট করতে পারি তাহলে আমরা দেখতে পারবো আমরা কোথায় আছি। শেষের দিকে ২-৩ ওভারেও ১৫-২০ রান এমনকি ৩০ রানও করা যায় ওয়ানডে ক্রিকেটে। সুতরাং একবারও ভাবিনি তাড়াহুড়ো করে ম্যাচ শেষ করতে হবে।

দীর্ঘদিন পর ছন্দে ফেরা নিয়েও কথা বললেন সাকিব। জানালেন ঠাণ্ডা মাথায় খেলা নিজের ইনিংসটা কতোটা গুরুত্বপূর্ণ ছিল তার জন্য।

তিনি বলেন, এত বছর ক্রিকেট খেলার পর এখন আসলে টেকনিক্যাল কোন ঝামেলা হয় না। সমস্যাটা হয় ম্যান্টল। নিজেকে কতোটা শান্ত রাখতে পারি, কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি সেটাই আসলে দেখার বিষয়। এই যুদ্ধটা নিজের সঙ্গে নিজের।

ম্যাচ জেতাতে দারুণ ভূমিকা রেখেছেন তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিনও। অন্যদের আসা-যাওয়ার মিছিলে ৮ম উইকেটে দু’জনে মিলে গড়েছেন অপরাজিত ৬৯ রানের জুটি। বিরুদ্ধ কন্ডিশনে সাহসী ব্যাটিংয়ের জন্য সিনিয়রের কাছ থেকে ক্রেডিট পাচ্ছেন সাইফউদ্দিন।

সাকিব বলেন, উইকেটটাতে আসলে ব্যাট করতে কষ্ট হচ্ছিলো। উইকেট অনেক স্লো ছিল। ওখানে মানিয়ে নেয়া কঠিন। সাইফউদ্দিনকে ক্রেডিট দিতেই হয়, এমন একটা মাঠে সে দারুণ একটা ইনিংস খেলেছে।

সর্বশেষ

ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন

July 17, 2026

এলডিসি উত্তরণে বাংলাদেশকে পাশে রাখবে ইইউ ও জি-৭৭

July 17, 2026

জামায়াত যদি আওয়ামী লীগের টোনে কথা বলে, জনগণ তা মেনে নেবে না: রুহুল কবির রিজভী

July 17, 2026

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল

July 17, 2026

২৮৯ ভোটে সের্গেই কোরেতস্কি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী

July 17, 2026

সরকার তিন দেশ থেকে ১ লাখ ৮৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত, খরচ ১,৬৩৬ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৩২ টাকা

July 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.