• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, May 26, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিতঃ 24/02/2022
Share on FacebookShare on Twitter

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে টিম বাংলাদেশ। তবে একেবারে স্বস্তিতে আছে যে তাও বলা যাচ্ছে না। কারণ, এই ম্যাচে টপ অর্ডার ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আফগান বোলিং আক্রমণের সামনে তারা দাঁড়াতেই পারেনি। সপ্তম উইকেটে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য রেকর্ড জুটিতে জয় পায় টাইগাররা।

তাই দ্বিতীয় ওয়ানডেতে একাদশে কারা থাকছেন, সেটা নিয়ে জোর আলোচনা চলছে। একাদশে কোনো পরিবর্তন আসছে কি না, সেটা নিয়েও গুঞ্জন রয়েছে। এর বাইরে আগের ম্যাচে সাতে খেলা আফিফ হোসেনের ব্যাটিং পজিশন উপরে উঠে আসবে কি না। যদিও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আফিফের ব্যাটিং পজিশন বদলানোর পরিকল্পনা আপাতত নেই। অর্থাৎ সাতেই থাকবেন এই তরুণ।

আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে তামিম ইকবাল বাহিনী। অন্যদিকে, আফগানিস্তানের লক্ষ্য থাকবে সিরিজ পরাজয় এড়ানো এবং সমতায় ফেরা। তার আগে চলুন দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে একটু বিশ্লেষণ করা যাক।

একাদশ পরিবর্তন করার সম্ভাবনা খুবই কম। উইনিং কম্বিশনটাই রাখার পক্ষে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হচ্ছেন লিটন দাস। তিন ও চার নম্বর পজিশনে যথাক্রমে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পাঁচ নম্বর পজিশনে আগের ম্যাচে অভিষেক হওয়া ইয়াসির আলি রাব্বি, ছয়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

সাতে আফিফ হোসেন, আটে মেহেদী হাসান মিরাজ। এর পরের তিনটি পজিশনে যথাক্রমে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। অর্থাৎ আগের ম্যাচের মতোই তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সর্বশেষ

ঈদের ছুটিতে প্রশাসনে বড় রদবদল: তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে উন্নীত

May 25, 2026

স্বাস্থ্যমন্ত্রী: ইতোমধ্যেই দুই কোটি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে

May 25, 2026

ঝিনাইদহে ছাত্রদল এনসিপির ২২ নেতাকর্মীর নামে মামলা করেছে

May 25, 2026

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব: ড. আব্দুল মঈন খান

May 25, 2026

মধ্যপ্রাচ্যের অস্থিরতার ছায়ায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

May 25, 2026

ঈদকে সামনে রেখে ২৩ দিনে রেমিট্যান্স বেড়ে প্রায় ৩০০ কোটি ডলার

May 25, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.