• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, August 29, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

জোড়া লাগছে টাইগার-দিশার ভাঙা প্রেম?

প্রকাশিতঃ 02/07/2023
জোড়া লাগছে টাইগার-দিশার ভাঙা প্রেম?
Share on FacebookShare on Twitter

একটা সময় বলিউডের চর্চিত জুটি ছিল টাইগার-দিশা। দু’জনের অনস্ক্রিন রসায়ন যেমন গাঢ়, তেমনই নজরকাড়া অফ-স্ক্রিন রসায়ন। দেখলেই সকলে বলত, ‘মেড অফ ইচ আদার’। কিন্তু আচমকাই ছন্দপতন। বছর খানেক অগে আচমকাই দুজনের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়ে। তারপর থেকে পরস্পরের ছায়া মাড়াননি তারা। কিন্তু হঠাৎ করেই বদলে গেল সমীকরণ। দীর্ঘ এক বছর পর একসঙ্গে দিল্লি উড়ে গেলেন টাইগার-দিশা, রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দেন দুজনে। শুধু এক প্লেনে যাওয়াই নয়, অনুষ্ঠানে একসঙ্গেই হাজির হন তাঁরা। পাশে বসে গল্প-গুজবও সারলেন।

অনুষ্ঠানে একসঙ্গে হাজির হলেও পাপারাৎজিদের জন্য একসঙ্গে পোজ দেননি টাইগার-দিশা। নায়কের ফটো তোলবার পালা সাঙ্গ হলে ক্যামেরার সামনে দাঁড়ালেন দিশা। বেগুনি রঙা ক্রপ টপ এবং সাদা প্য়ান্টে সেজেছিলেন দিশা। টাইগারের দেখা মিলল ব্ল্যাক টিশার্ট আর ম্যাচিং প্যান্টে।

অনুষ্ঠানে পাশাপাশি বসে গল্প জুড়লেন দুই পুরোনো বন্ধু। এই ইভেন্টে হাজির ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ এবং দিদি কৃষ্ণা শ্রফও। অন্দরের একাধির ছবি ফাঁস হয়েছে সংবাদমাধ্যমে, সেখানে টাইগারের গোটা পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে দিশাকে।

টাইগার-দিশার ফ্য়ান পেজের তরফে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে প্লেনের অন্দরে মুখোমুখি বসে টাইগার-দিশা। ভিডিয়োয় ধরা দিয়েছেন ড্যানি ডেনজংপা পুত্র রিংজিংও। দিশার হাতেই ছিল মোবাইল ক্যামেরা। হাসি মুখে শুরুতে রিংজিং-কে ক্যামেরাবন্দি করেন অভিনেত্রী। এরপর টাইগারের দিকে ক্যামেরা তাক করতেই খানিক অপ্রস্তুত দেখালো জ্যাকি-পুত্রকে। এই ভিডিয়ো দেখে ধন্দে অনুরাগীরা।

তাদের প্রশ্ন, ‘তবে কি ফের একসঙ্গে টাইগার-দিশা?’ আবার কারুর মতে, ‘টাইগার তো দিশার দিকে সরাসরি তাকাচ্ছেও না’। কেউ আবার লিখেছেন, ‘এতদিন পর ওদের একসঙ্গে দেখে ভালো লাগল’।

কখনও লাঞ্চ ডেটে তো কখনও মলদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে যেতেন টাইগার-দিশা। প্রকাশ্যে কোনওদিন প্রেমে সিলমোহর দেননি জুটি, কিন্তু তাদের প্রেম ছিল ওপেন সিক্রেট। কিন্তু অজানা কারণেই গত বছরের মাঝামাঝি পথ আলাদা হয় দুজনের। তারপর একসঙ্গে ফ্রেমবন্দি না হলেও পরস্পরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উষ্ণ শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন তাঁরা।

সর্বশেষ

আইন পেশায় সফলতার জন্য অর্থের পেছনে ছুটে না, দক্ষতা অর্জনে মনোযোগ দিন: আইনমন্ত্রীর আহ্বান

August 29, 2026

উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে আরও এক নতুন দায়িত্ব

August 29, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রুশ প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা

August 29, 2026

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

August 29, 2026

লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার

August 29, 2026

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে কাদের গনি চৌধুরী নিয়োগ

August 28, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.