• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, July 5, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে নবম এটিআর ৭২-৬০০

প্রকাশিতঃ 22/07/2023
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে চলেছে ৯ম এটিআর ৭২-৬০০। এয়ারক্রাফটটি আগামীকাল রোববার (২৩ জুলাই) বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে ২০টি উড়োজাহাজ হবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ।

৭২ আসনবিশিষ্ট নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি ফ্রান্সের ব্লাগনাক এয়ারপোর্ট থেকে মিশরের কায়রো হয়ে ওমানের মাস্কাট থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

অভ্যন্তরীণ রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনার জন্য উড়োজাহাজটি আনছে বলে জানায় ইউএস-বাংলা। কোম্পানিটি বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। চলতি বছর ইউএস-বাংলার বহরে ছয়টি ওয়াইড বডি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নতুন যুক্ত হতে যাওয়া উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।

সর্বশেষ

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

July 5, 2026

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ স্মারক ডাকটিকিট

July 5, 2026

জিএম কাদের: দেশে দমন-পীড়ন ও বৈষম্য আরও তীব্র, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি

July 5, 2026

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

July 5, 2026

রেকর্ড তাপপ্রবাহ ও দাবানলে বিধ্বস্ত ফ্রান্স

July 5, 2026

ভেনেজুয়েলায় বিধ্বংসী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ২,৯৫৪

July 5, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.