• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, June 30, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

আবারও বদলাতে পারে বিশ্বকাপের সূচি

প্রকাশিতঃ 20/08/2023
Share on FacebookShare on Twitter

শেষই হচ্ছে না আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি নিয়ে জলঘোলা। এরই মধ্যে একবার বদল হয়েছে বিশ্বকাপের সূচি। টুর্নামেন্ট শুরু হতে বাকী ২ মাসেরও কম সময়, সেখানে আরও একবার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসার গুঞ্জন চলছে। একটি ম্যাচের নিরাপত্তাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে হায়দরাবাদ পুলিশ।

ওয়ানডে বিশ্বকাপের নতুন সূচি অনুযায়ী, পর পর দু’দিন খেলা রয়েছে হায়দারাবাদে। ৯ অক্টোবর রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস। পরের দিন অর্থাৎ ১০ অক্টোবর একই মাঠে মুখোমুখি হওয়ার কথা রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার। পর পর দু’দিন খেলা নিয়ে আপত্তি জানিয়েছে হায়দারাবাদ পুলিশ। নিরাপত্তা সমস্যা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছ তারা। হায়দারাবাদ পুলিশের উদ্বেগের কথা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই)। খবর এনডিটিভি

হায়দারাবাদ পুলিশ বলছে, দুটি ম্যাচের মাঝে কোনো সময় পাওয়া যাবে না। সে কারণে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা ঝামেলার। বিশেষত দ্বিতীয় দিন পাকিস্তান-শ্রীলঙ্কার খেলা থাকায় ঝুঁকি নিতে নারাজ তারা। প্রথমে এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। কিন্তু আহমেদাবাদের ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর হওয়ায় দুদিন এগিয়ে আনা হয়েছে হায়দরাবাদের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ।

কালীপূজার জন্য পরিবর্তন করা হয়েছে ইডেন গার্ডেন্সের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও। এই ম্যাচ প্রথমে হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। কালীপূজার দিন ম্যাচ নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিশ। তাই ওই ম্যাচ একদিন এগিয়ে এনে ১১ নভেম্বর আয়োজন করা হবে। উল্লেখ্য, একদিনের বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৫ অক্টোবর।

একাধিক কারণে একবার পরিবর্তন করা হয়েছে একদিনের বিশ্বকাপের সূচি। হায়দরাবাদ পুলিশের আপত্তিতে আবার পরিবর্তন হতে পারে নতুন সূচিও। তেমন হলে একাধিক ম্যাচে দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ

মুস্তাফা মনোয়ার ছিলেন অনন্য বহুমুখী শিল্পী: তথ্যমন্ত্রী

June 30, 2026

নাম বদল বা তৃণমূল—কোনওভাবেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ: তথ্য উপদেষ্টা

June 30, 2026

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, দাদাগিরি বরদাস্ত করা হবে না: রাশেদ খান

June 30, 2026

নির্বাচনী ব্যয় না জমায় এনসিপি-সহ ৭ দলকে ইসি শোকজ

June 30, 2026

যৌন নির্যাতন মামলায় ট্রাম্পের সুপ্রিম কোর্টে আপিল খারিজ

June 30, 2026

মাউন্ট এরেবাস থেকে বাতাসে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

June 30, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.