• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, February 15, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home ফিচার

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা আটক

প্রকাশিতঃ 16/12/2024
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা আটক
Share on FacebookShare on Twitter

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৫ ডিসেম্বর) রাতে ডিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তামান্না জেসমিন রিভাকে আটক করা হয়েছে। 

গত জুলাইয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেন। সারা দেশের মতো ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন। সে সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধের প্রতিরোধ গড়ে তোলেন। এতে টিকতে না পেরে পালিয়ে যান রিভা। এরপর থেকে তার হদিস ছিল না। 

এদিকে আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। 

রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস ডিসি মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাতে রাজধানীর উত্তরা থেকে আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ডিবি।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০) বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।

সর্বশেষ

আইজিপি বাহারুল আলমের পদত্যাগ নিয়ে প্রশাসনে তীব্র গুঞ্জন

February 15, 2026

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন

February 15, 2026

দলের ‘মীরজাফর’দের রাজনৈতিক আদালতে বিচার করা হবে: নবনির্বাচিত এমপি মজিবুর রহমান

February 15, 2026

কাপাসিয়ায় জামায়াত নেতার বাড়িতে বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সৌজন্য সাক্ষাৎ

February 15, 2026

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ৫৭০৪ সন্দেহভাজন আইএস বন্দিকে ইরাকে স্থানান্তর করেছে

February 15, 2026

আসামের জাতীয় মহাসড়কে মোদির সি-130জে বিমান জরুরি অবতরণ

February 15, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.