• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, June 24, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

সেনা কর্মকর্তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন চাকরিচ্যুত সেনা সদস্যরা

প্রকাশিতঃ 18/05/2025
সেনা কর্মকর্তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন চাকরিচ্যুত সেনা সদস্যরা
Share on FacebookShare on Twitter

চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করাসহ চার দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা। দাবির বিষয়ে রোববার (১৮ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয় তাদের। তবে বৈঠকটি ফলপ্রসূ না হওয়ায় কর্মকর্তাদের গাড়ি আটকে গাড়ির সামনেই শুয়ে পড়েন তারা।

বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভেতরে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ২টা থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকার্তাদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি মানা না হলে জাহাঙ্গীর গেটের উদ্দেশে লং মার্চ করবেন তারা।

তাদের দাবিগুলো হলো-

১. চাকরিচ্যুতির সময় থেকে অদ্যবধি সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসহ চাকরি পুনর্বহাল।

২. যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে।

৩. যে আইন কাঠামো ও এক তরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যাবস্থা ও সংবিধানের আর্টিকেল-৪৫ সংস্কার করতে হবে।

৪. গতকাল গ্রেপ্তার হওয়া মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে।

এর আগে, অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুত সৈনিক মো. রিপন হোসেন বলেন, ৬০০ জনের মতো চাকরিচ্যুত করা হয়েছে তিন বাহিনী মিলিয়ে। অনেককে বাধ্যতামূলক পেনশনে পাঠানো হয়েছে। কোর্ট মার্শাল করে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুতি মানি না আমরা।

সাবেক নৌবাহিনীর নাবিক এম বাহাউদ্দিন বলেন, ৪৫ মিনিট সময় দিয়েছি। যদি কেউ এসময়ের মধ্যে ক্যান্টনমেন্ট থেকে আমাদের দাবির বিষয়ে আলাপ করতে না আসে, তাহলে জাহাঙ্গীরগেটের উদ্দেশ্যে লংমার্চ শুরু করবো আমরা।

সর্বশেষ

সাড়ে চার মাস পর হরমুজ পার হলো পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

June 23, 2026

ঢাকা ওয়াসার ২০২৪-২৫ বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

June 23, 2026

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী

June 23, 2026

নৈরাজ্যের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

June 23, 2026

কাতারে বারজান গ্যাস স্থাপনায় বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, ৬৬ আহত

June 23, 2026

জাপানে বাজার ও যৌথ উৎপাদন খুঁজছে ইউক্রেনীয় ড্রোন নির্মাতারা

June 23, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.