• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, June 24, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বাংলাদেশ

মায়ের সামনে যমুনার স্রোতে ভেসে গেল স্কুলছাত্র

প্রকাশিতঃ 09/06/2025
মায়ের সামনে যমুনার স্রোতে ভেসে গেল স্কুলছাত্র
Share on FacebookShare on Twitter

পাবনার বেড়া উপজেলায় মা–সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যমুনা নদীতে গোসলে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামের পেঁচাকোলা ঘাটে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বলছেন, স্রোতের টানে ভেসে গেছে সে।

নিখোঁজ উৎসব কর্মকার উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামের উত্তম কর্মকারের ছেলে এবং রাজধানীর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ঢাকায় মা-বাবার সঙ্গে থাকত। ঈদের ছুটিতে সম্প্রতি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল সে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ বেলা দেড়টার দিকে বাড়ির পাশের যমুনা নদীতে মা–সহ পরিবারের আরও কয়েকজনের সঙ্গে গোসল করতে যায় উৎসব। সে কিছুদিন ধরে সাঁতার শিখেছিল। গোসলের একপর্যায়ে মায়ের চোখের সামনে হঠাৎ সে স্রোতের টানে নদীর কিছুটা ভেতরের দিকে চলে যায়। এ সময় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে সে স্রোতের টানে তলিয়ে যায়।

খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। কিন্তু শেষ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস স্টেশনটির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান বলেন, নদীতে প্রবল স্রোত আছে। তাই তাঁকে আশপাশে খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। আপাতত উদ্ধার অভিযান স্থগিত হলেও পরে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

সাড়ে চার মাস পর হরমুজ পার হলো পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

June 23, 2026

ঢাকা ওয়াসার ২০২৪-২৫ বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

June 23, 2026

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী

June 23, 2026

নৈরাজ্যের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

June 23, 2026

কাতারে বারজান গ্যাস স্থাপনায় বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, ৬৬ আহত

June 23, 2026

জাপানে বাজার ও যৌথ উৎপাদন খুঁজছে ইউক্রেনীয় ড্রোন নির্মাতারা

June 23, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.