• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, August 28, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

১০ টাকার ইনজেকশন ৩০০ টাকা বিক্রি, ফার্মেসিকে জরিমানা ৫০ হাজার

প্রকাশিতঃ 10/06/2025
১০ টাকার ইনজেকশন ৩০০ টাকা বিক্রি, ফার্মেসিকে জরিমানা ৫০ হাজার
Share on FacebookShare on Twitter

রংপুরে ওষুধের দাম বেশি রাখায় ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।‌ সোমবার (৯ জুন) রাতে নগরীর মেডিকেল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা গেছে, নগরীর মেডিকেল মোড় এলাকার অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালে এক রোগীর জন্য ওষুধ কিনতে আসেন রহমতুল্লাহ নামে একজন ভোক্তা। তার কাছে একটি ১০ টাকা মূল্যের ইনজেকশন ৩১০ টাকা, চারটি ইনজেকশন সিরিজ ১৮০ টাকা এবং ৬০ টাকা মূল্যের একটি মেডিকেল টেপ ৪৮০ টাকা বিক্রি করে দোকানটির কর্মচারীরা। ওই ভোক্তা দাম বেশি নেওয়ার অভিযোগ তুলে ধরে সোমবার দুপুরে ওই দোকানে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগী সেনাবাহিনীকে বিষয়টি অবগত করলে রাতে সেখানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভুক্তভোগী রহমতুল্লাহ বলেন, আমি লালমনিরহাট‌ থেকে আমার অসুস্থ ছোট ভাইকে নিয়ে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। চিকিৎসাপত্রে লেখা ওষুধগুলো জরুরি ভিত্তিতে অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালে কিনতে এসে প্রতারণার শিকার হয়। ওই দোকানের কর্মচারীরা প্রয়োজনীয় ওষুধের দাম কয়েকগুণ বেশি নেয়। বিষয়টি পরে বুঝতে পেরে তাদের সাথে যোগাযোগ করলে দোকানের লোকজন দাম বেশি নেওয়ার বিষয়টি এড়িয়ে যায়।

এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. সোহাগ বলেন, নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি এবং ভোক্তার কাছ থেকে বেশি দাম নিয়ে এক ধরনের প্রতারণা করায় অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি বাংলাদেশের শোক ও সমর্থন

August 27, 2026

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলের অগ্রাধিকার দেবে সংসদ

August 27, 2026

নেপালে দুর্যোগে বাংলাদেশের সহায়তা প্রস্তুত

August 27, 2026

তৃতীয় জাতীয় সংসদ অধিবেশন আজ শুরু হচ্ছে

August 27, 2026

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান: এলজিআরডি মন্ত্রী

August 27, 2026

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে ধর্মীয় মর্যাদায়

August 26, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.